মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

করোনা মহামারি রোধে বিয়ের বিশাল আয়োজন ত্যাগ করলেন চিকিৎসক যুগল

Platformপ্রকাশ: ১৯ মার্চ ২০২০, ৮:০০ · ২ মিনিটে পড়ুন
করোনা মহামারি রোধে বিয়ের বিশাল আয়োজন ত্যাগ করলেন চিকিৎসক যুগল
লেখার আকার

১৯ মার্চ ২০২০: জানুয়ারিতে যখন বিয়ের সবকিছু ঠিকঠাক হচ্ছিলো, তখন থেকেই বাসায় ঘোষণা দিয়েছিলেন যে স্কুল কলেজ মেডিকেলের বন্ধু বান্ধব কলিগ, ছোট বড় ভাই-বোন, শিক্ষক-শিক্ষিকা মিলিয়ে তার অতিথিই হবেন ২০০ জন। মোট অতিথি হবেন হয়তো ৮০০-৯০০ জন।

বলছি ডা. সাকিব হাসান ধ্রুব এর কথা। বাড়ির ছোট ছেলে হিসাবে সব কিছুতেই বাবা মায়ের হ্যা ছিলো। কমতি ছিল না বোনের উৎসাহের। সেই জানুয়ারি মাস থেকেই শাড়ি কিনছিলেন ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে।

কনে ডা. মৌসুমীর দিক থেকেও ছিল কত শত পরিকল্পনা। প্রায় দেড় বছর ধরে চলছিল জল্পনা-কল্পনা। কমিউনিটি সেন্টার, রেস্টুরেন্ট, ফটোগ্রাফার, পার্লার সবকিছুর জন্য বেশ ভালো অ্যামাউন্টের টাকা অ্যাডভান্সও দেওয়া শেষ।

কিন্তু কোভিড-১৯ এর এই বিশ্ব মহামারিতে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে শেষ পর্যন্ত সবই বাদ দিয়ে দিলেন এই যুগল। ছোট আকারে কয়েকজন কনের বাসায় গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ডা. সাকিব হাসান ধ্রুব এর ভাষায়, “বৈশ্বিক স্কেলে খুবই ছোট একটা স্যাক্রিফাইস মনে হবে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এইটা যে কত বড় স্যাক্রিফাইস সেইটা আজকে মৌসুমির চেহারা দেখে বুঝতেছিলাম। এইরকম ছোট ছোট কমন সেন্সের ইস্যুগুলা বোঝাই এখন বেশি দরকার।

আমি অনেক ভাগ্যবান এইরকম বড় মনের একটা মানুষকে ভবিষ্যতের জীবনসঙ্গী হিসাবে পেয়ে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

‘মুসাফিরখানা’- এক ব্যতিক্রমী মহৎ উদ্যোগ

প্ল্যাটফর্ম নিউজ, ০১ জুলাই, ২০২২, শুক্রবার 'মুসাফিরখানা' এমন একটি দাতব্য সংস্থা যেখানে ঢাকার বাইরে থেকে চিকিৎসাসেবা নিতে আগত মানুষজন বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এই মহৎ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা কথা বলেছি এর তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আহমাদ…

১ জুলাই ২০২২বিস্তারিত পড়ুন

রাতে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় পাঁচ বখাটের কারাদণ্ড

প্ল্যাটফর্ম নিউজ, ১৩ জুন, ২০২২, সোমবার কিশোরগঞ্জের মিঠামইনে নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করায় ৫ তরুণকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন গত ১১ জুন, ২০২২, শনিবার রাতে…

বিএসএমএমইউতে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার ডা. জিএম সাদিক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে…

২৬ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।