মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
রিসার্চ

করোনা ভাইরাস মিউটেশনঃ ভ্যাক্সিনের কার্যকারিতা বাড়ছে নাকি কমছে?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪ · ১ মিনিটে পড়ুন
করোনা ভাইরাস মিউটেশনঃ ভ্যাক্সিনের কার্যকারিতা বাড়ছে নাকি কমছে?
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার 

ডা. মারুফুর রহমান অপু

করোনা ভাইরাস এর দ্রুত মিউটেশন হয়ে ভাইরাসটি দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে এমন কথা শোনা যাচ্ছিলো। আসলে সত্যিকার অর্থে এই ভাইরাসটির মিউটেশন এর জাতভাই ভাইরাসদের মতই, আলাদাভাবে বেশি না, বরং সাধারন ফ্লু ভাইরাস এর চেয়ে কম। সারা বিশ্বে যে নির্দিষ্ট মিউটেশনটি নিয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো D614G । বাংলাদেশে প্রাপ্ত ভাইরাসগুলোর ৯৬% এরই এই মিউটেশনটি আছে। আমরা এতদিন জানতাম এই মিউটেশনটি হলে ভাইরাসটির ছড়ানোর ক্ষমতা বেড়ে যায় তবে মৃত্যু বেড়ে যায় বা রোগের তীব্রতা বাড়ে এমন প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি আমরা জানতে পেরেছি D614G মিউটেশনের কারনে সংক্রমণ বাড়লেও সম্ভবত ভাইরাসটির মানবদেহে তৈরি হওয়া রোগ প্রতিরোধী এন্টিবডি দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবার প্রবণতাও বাড়ে! এ সংক্রান্ত গবেষণা পত্রে mRNA ভ্যাকসিন (যেমন আমেরিকার মডার্নার ভ্যাকসিন) থেকে তৈরি হওয়া এন্টিবডি ব্যবহার করে এই ফলাফল পাওয়া গেছে। অন্যান্য ধরনের ভ্যাকসিনগুলোর জন্যেও এই কথাটি সত্য হবার সম্ভাবনা বেশি। তাই D614G মিউটেশনের কারনে ভ্যাকসিনের কার্যকারিতা না কমে বরং বেড়ে যেতে পারে বলেই ধারনা করা যায়।

সংশ্লিষ্ট আর্টিকেলঃ
১) http://medrxiv.org/cgi/content/short/2020.07.22.20159905
২) https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7337374.1/
৩) https://pubmed.ncbi.nlm.nih.gov/32908978/
৪) https://ncrc.jhsph.edu/research/d614g-spike-mutation-increases-sars-cov-2-susceptibility-to-neutralization/

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।