মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
COVID-19

করোনায় প্রাণ হারালেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৩ জুলাই ২০২১, ৫:৩২ · ১ মিনিটে পড়ুন
করোনায় প্রাণ হারালেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই, ২০২১, শুক্রবার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. মো: এমদাদুল হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)। আজ ২৩ জুলাই, ২০২১, শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরে আজ ভোর ৪ টার সময় কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. মো: এমদাদুল হক রংপুর মেডিকেল কলেজের ৭ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তাঁর বাসস্থান ছিলো যশোর জেলায়। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বিএমএ যশোরের সাবেক সেক্রেটারী এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোরের সাবেক সাধারণ সম্পাদক পদেও নিযুক্ত ছিলেন। তিনি ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান পদে নিয়োজিত ছিলেন। মৃত্যুপূর্বে তাঁর বয়স ছিলো ৬৩ বছর।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।