বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা টেস্টিং বুথ(কিয়স্ক) দেশি বনাম বিদেশি

১৩ এপ্রিল, ২০২০

গতকাল জাতীয় গণমাধ্যমে খবর বের হয়, বেসরকারি সংস্থার সহায়তায় বাংলাদেশে ৪৪ টি করোনা টেস্টিং বুথ বসেছে। দক্ষিণ কোরিয়ার কিয়স্ক মডেল অনুসরণ করে তৈরির চেষ্টা করা হয়েছে দেশিয় করোনা টেস্টিং বুথ গুলো।

দক্ষিণ কোরিয়ার করোনা টেস্টিং বুথ(কিয়স্ক)

কোরিয়ান টেস্টিং বুথ গুলোর ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানা যায় –

  • একটি আধুনিক প্রযুক্তির প্লাস্টিকের বাক্স বুথ হিসেবে ব্যবহৃত হবে যেখানে নমুনা সংগ্রাহক ও রোগী প্লাস্টিকের দেয়ালের দুইপাশে অবস্থান করবেন।
  • প্লাস্টিকের দেয়াল বায়ুরোধী। ফলে রোগী ও নমুনা সংগ্রাহকের মধ্যে বায়ু চলাচল হবে না। দেয়ালের দুটি ছিদ্র দিয়ে লম্বা গ্লাভস বাইরের দিকে রোগীর পাশে থাকবে। গ্লাভসের প্রান্ত প্লাস্টিক দেয়ালে এমনভাবে লাগানো যেন কোনো ফাঁক না থাকে ও বায়ুপ্রবাহ রোধী হয়। এতে নমুনা সংগ্রাহক সংক্রমিত হবেন না। বারবার কিংবা সারাদিন পিপিই পরে থাকার বিড়ম্বনা নেই।
  • দক্ষ মেডিকেল স্টাফের সাহায্যে বুথগুলো পরিচালিত হবে। একজন থাকবেন নমুনা সংগ্রহ প্রান্তে, আরেকজন উল্টো দিকে প্লাস্টিকের দেয়ালের বাইরে। বাইরের জন নমুনা সংগ্রহের আগে পরে জীবাণুনাশক স্প্রে দিয়ে নিরাপদ দূরত্বে থেকে প্লাস্টিক দেয়ালের বাইরের অংশ জীবাণু মুক্ত করবেন।
  • নেগেটিভ এয়ার প্রেশারের ব্যবস্থা থাকবে যার কারণে ক্ষতিকর জীবাণু বুথের বাইরে আসতে পারবে না।
  • একজন রোগী বুথে ঢোকার পর ইন্টারকমের সাহায্যে অপর পাশে থাকা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করবেন। তিনি প্রয়োজন মনে করলে নমুনা সংগ্রহ করবেন। এক্ষেত্রে ব্যবহৃত রাবার গ্লাভস অথবা হ্যান্ড শিল্ড প্লাস্টিক প্যানেলের সাথে সংযুক্ত থাকবে যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে।
  • সম্পূর্ণ প্রক্রিয়াটি সমাপ্ত হলে পরবর্তী ব্যক্তি ঢোকার পূর্বে পুরো বুথটিকে নেগেটিভ এয়ার প্রেশারের মাধ্যমে এবং জীবাণু নাশক দিয়ে জীবাণুমুক্ত করা হবে।
রাজধানীর তিতুমীর কলেজের সামনে স্থাপিত করোনা টেস্টিং বুথ; ছবি: সংগৃহীত

অপরদিকে বাংলাদেশের করোনা টেস্টিং বুথগুলোতে, (গণমাধ্যমে প্রচারিত বুথের ছবি থেকে দেখা যায়)

  • কাঁচে ঘেরা কেবিনের মতো দেখতে নমুনা সংগ্রহ বুথটি। স্বাস্থ্যকর্মীরা বুথের বাইরে দাঁড়ানো মানুষের শরীর থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবেন। এজন্য কাচের দেয়ালে ফুটো আছে কিন্তু এর সংগে লম্বা গ্লাভস যুক্ত নেই। দেয়ালের দুইপাশে অবাধে বায়ু চলাচল ও সংক্রমণের সম্ভাবনা বেশি।
  • প্রতিবার নমুনা সংগ্রহের সময় ফুটো দিয়ে গ্লাভস পরা হাত প্রবেশ করিয়ে সংগ্রহ করে আবার হাত ভিতরে নিতে হবে। ফলে জীবাণু রোগীর পাশ থেকে নমুনা সংগ্রাহকের পাশে চলে যেতে পারে।
  • খোলামেলা ফুটো দিয়ে হাঁচি কাশি উভয় দিকেই ছড়িয়ে সংক্রমণের ঝুঁকি আছে।
  • সংগৃহীত নমুনা রাখার স্থান যা বাইরে হবার কথা, এদেশের বুথ গুলোয় তেমন কিছু দেখা যায় নি।
  • নমুনা সংগ্রহের জন্য যথেষ্ট প্রশিক্ষণ না থাকায় প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে। এ নিয়ে জনমনে শংকা দেখা দিয়েছে।

ইতিমধ্যে ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্তের খবরে তাঁদের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভাইরাল হওয়া পোস্টের মাধ্যমে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত প্রশিক্ষণ, দৃশ্যমান ত্রুটি সংশোধন করে স্বাস্থ্যকর্মী ও জনমনের আশংকা দূর করবেন বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।