সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনা আপডেট: ভারত-বাংলাদেশ ভাবনা

প্ল্যাটফর্ম নিউজ, ২০ আগস্ট, ২০২০, বৃহস্পতিবার

ডা. আফরোজা আকবর সুইটি
সহকারী অধ্যাপক
ভাইরোলজি বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ

করোনা আপডেট নিয়ে ভাবনাঃ ১৮/০৮/২০২০ইং

এই ভাবনায় আজকের বিষয় হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের আক্রান্ত এর সংখ্যার উর্ধ্বগতি আর বাংলাদেশের মানুষের গাফিলতির সাথে ভবিষ্যতের পরিণতি।

ভারত বনাম বাংলাদেশ:

  • আক্রান্তের সংখ্যা: ২৭ লক্ষাধিক (ভারত) – প্রায় ৩ লক্ষ (বাংলাদেশ)।
  • সুস্থ: ২০ লক্ষাধিক (৯৭%) (ভারত) – ১লক্ষ ৬৩হাজার (বাংলাদেশ)।
  • মৃত্যুর সংখ্যা: ৫২,২৮০ (৩%) (ভারত) – ৩৭৪০ (বাংলাদেশ)।
জুলাই মাসে হঠাৎ করেই ভারতে আক্রান্ত এর সংখ্যার ব্যাপক বৃদ্ধি দেখা যায়। সময়ের সাথে সংখ্যার উর্ধ্বগতি linear curve থেকে সেটাই প্রতিয়মান হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে মে মাসের পর থেকে অনেকটা ধারাবাহিক স্থিতিশীল, যদিও জুন মাস হতে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যায়। আবার দৈনিক শনাক্তের সংখ্যা এখন‌ গড়ে ৩ হাজারের আশেপাশে অবস্থান করছে!
এই কথা গুলো যে কেউ Worldometers.info এ পেয়ে যাবেন।

একজন কর্মজীবি মানুষ হিসাবে আমাকে বাসার বাইরে যেতেই হয়। চোখ বন্ধ রাখার চেষ্টা করি, কিন্তু কিছুতেই আর পারছি না। ভেবেছিলাম করোনা নিয়ে আর কোন লেখা লিখবো না। সবার মতো করোনা ভয়ে পালিয়ে গেছে ভেবে নিশ্চিত হবো। রাস্তায় বেশীর ভাগ মানুষের চলাচল যেন ঠিক করোনা পূর্ব জীবনের মতো- সব স্বাভাবিক হয়ে গেছে। ভাবখানা এমন যে আমি শুধু শুধু ভয় দেখানোর চেষ্টা করছি! মাস্ক ব্যবহার করতে আইন করা হয়েছে। এই কথা বলতে গেলে আমাকে উল্টা আইন শিখিয়ে দিবে আমজনতা! অনুনয়ের সাথে বললে অজুহাতের ফুলঝুরি! আমার মতোই যারা সত্যি করোনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তাদের দুঃখের সীমা নেই। বিশেষ করে যাদের কর্মজীবন এ যাতায়াতের জন্য পাবলিক যানবাহনে চলাচল করতে হয়। কি যে আতংক, শংকার মাঝে তাদের চলাচল!

আমার বাংলাদেশের একদিকে শুধু সাগর আর বার্মার অংশ বাদ দিলে প্রায় সবদিকের বর্ডারই ভারতের সঙ্গে। আমদানি-রপ্তানি সব থেকে বেশি এই দেশের সাথেই। অলিখিত হেল্থ ট্যুরিজমও ভারতের সাথে। কাজেই দুই দেশের মানুষের যাতায়াত ও চলাচলে করোনা কি বাংলাদেশে আসছে না? তাহলে একটু কি ভেবে দেখা উচিত নয়? আসলে আমার ভয় হয় – এই অতি বিশ্বাস (করোনা বিদায় নিয়েছে) কিংবা বড় ধরণের গাফিলতির পরিণামে বড় ধরনের ক্ষতি না হয়ে যায়! মৃত্যুর সংখ্যা বেড়ে দ্বিগুণ, তিনগুণ না হয় (আল্লাহ মাফ করুন)।সবাই যদি হেলাফেলায় জীবাণু বাসায় নিয়ে আক্রান্ত হওয়ার সুযোগ করে দিই, তখন কি হবে? কে, কাকে বাঁচাতে এগিয়ে আসবেন! জ্ঞান বুদ্ধি বিবেচনা করে চলা সুন্নাত- অন্তত সেটাই মেনে চলি। সাবধানে চলাচল করি। মাস্ক দিয়ে নাক মুখ ঢেকে চলি। সাবান দিয়ে হাত ধূয়ে ফেলি, ন্যূনতম দূরত্ব ৬ফুট মেনে চলি। অপ্রয়োজনে বাসার বাইরে না যাই।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেফাজত করুন, হেদায়েত দান করুন। আমিন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।