মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিশেষ কলাম

করোনায় ঢাকা ও নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্থ ৪১০টি পরিবারের পাশে দাঁড়ালো আইসিডিডিআর,বি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ মার্চ ২০২১, ৭:১৭ · ২ মিনিটে পড়ুন
করোনায় ঢাকা ও নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্থ ৪১০টি পরিবারের পাশে দাঁড়ালো আইসিডিডিআর,বি
ছবিঃ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৫ মার্চ, ২০২১, শুক্রবার

চলমান করোনা পরিস্থিতিতে ঢাকা ও নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্থ ৪১০টি পরিবারের পাশে দাঁড়ালো আন্তর্জাতিক দাতব্য সংস্থা জার্মান ডক্টরস ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)

করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে বিগত ২০ জানুযারী হতে ২৫ জানুয়ারী, ২০২১ ইং পর্যন্ত দেশের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে আন্তর্জাতিক দাতব্য সংস্থা জার্মান ডক্টরস এর অর্থায়নে ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর সহযোগীতায় খাদ্য সহায়তা প্রদান করা হয়।

আইসিডিডিআর,বি-এর প্রোগ্রাম ফর এইচ আইভি এন্ড এইডস পরিচালিত ঢাকার তেঁজগাও, দয়াগঞ্জ এবং নারায়ণগঞ্জের চাষাড়ায় অবস্থিত মেথাডন মেইনটেনেন্স ক্লিনিকের মাধ্যমে নিম্ন আয়ের মোট ৪১০ জন রোগী ও তাদের পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১২ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ৩ টি পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক।

করোনা মহামারিতে বিশ্বের অনেক দেশের মতই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। দেশের জনগণের সেবায় কাজ করা আইসিডিডিআর,বি এর ঐতিহ্য এবং তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর নৈতিক দায়িত্ব বোধ থেকেই এই প্রচেষ্টা। সহায়তা গ্রহনকারী মানুষেরাও এই উদ্যোগকে স্বাগত জানান ও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইসিডিডিআর,বি এর প্রোগ্রাম ফর এইচ আই ভি এন্ড এইডস এর প্রধান ডা. শরফুল ইসলাম খান এই বিশেষ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদানে দাতব্য সংস্থা জার্মান ডক্টরস এর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও দাতাদের এই কার্যক্রমকে ধারাবাহিক ভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত আইসিডিডিআর,বি আন্তর্জাতিক পরিমন্ডলে বিভিন্ন গবেষণা ও রোগ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখে আসছে। ডায়রিয়া প্রতিরোধে খাবার স্যালাইন, মাতৃত্ব ও শিশুকালীন মৃত্যুর হার হ্রাস, পুষ্টি নিশ্চিতকরণ, অন্ত্র ও শ্বাসতন্ত্রের সংক্রমণ রোধসহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানটি। অপরদিকে জার্মান ডক্টরস একটি মানবিক সহায়তা সংস্থা যা তৃতীয় বিশ্বের দেশগুলিতে বিশেষত বস্তি এবং গ্রামীণ অঞ্চলে কাজ করে। বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষেদের জন্য তাঁরা ১৯৮৯ সাল থেকে কাজ করে আসছে।

 

নিজস্ব প্রতিবেদক/ ডা. ফেরদৌস রহমান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।