বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার প্রভাবে মহাবিপদে শ্রমিক শ্রেনী, পাশে দাঁড়াল ঢাবি অর্থনীতি বিভাগের “পাশে আছি”

২৪ মার্চ ২০২০: বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে করোনা ভাইরাস এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্বের বিভিন্ন দেশগুলোর মত বাংলাদেশও এর ভুক্তভোগী।

করোনা ভাইরাসের ব্যাপ্তির কারণে একে একে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, দোকানপাট, রেস্টুরেন্ট সহ যাবতীয় জনসমাগমের জায়গা বন্ধ হতে শুরু করেছে। এর ফলে সবচেয়ে বিপাকে পড়েছে সমাজের খেটেখাওয়া শ্রমিক শ্রেণীর মানুষ। যাদের দৈনিক আয়ে তাদের পরিবার চলে, এই মানুষগুলোর আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবারের অবস্থাও শোচনীয়।

এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের একদল শিক্ষার্থী এদের পাশে দাঁড়নোর জন্য মনস্থ করেছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী শুরু করেন “পাশে আছি” এবং চেষ্টা করছেন অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর।

বলছি তাহমিদ হাসান, রিশতা আশরাফি, আনিকা আহসান, আবদুল্লাহ আল মাহমুদ, অভিক রেহমান এবং তাদের সহপাঠীদের কথা। প্রথম দিন ২২ মার্চ রবিবার সরেজমিনে বের হয়ে তারা ধানমন্ডি এলাকায় মোট ৫০ জন সিএনজিচালক এবং রিকশাওয়ালাকে একটি করে খাবার প্যাকেট দিয়েছেন। ১০০-১১০ টাকা সমমূল্যের প্রতি প্যাকেটে ছিলো ২৫০ গ্রাম ডাল, দেড় কেজি চাল, আধা কেজি আলু, কিছু পেঁয়াজ এবং একটি সাবান। পরদিন সোমবার মোহাম্মদপুর ও লালমাটিয়ায় ১৫০ জন রিকশাচালক, সিএনজিচালক ও শ্রমজীবীদের মাঝে খাবার প্যাকেট দান করে “পাশে আছি”।

পাশাপাশি শুনেছেন তাদের হতাশার গল্প। প্রান্তিক এই মানুষগুলোকে জানিয়েছেন করোনা থেকে সতর্ক হতে কী করতে হয়। কিন্তু শ্রমজীবী এই মানুষদের একটাই উত্তর, “সংসার চালাতে গেলে তো বাইরে বের হতেই হয়, আমরা বের না হলে সংসার চলবে কী করে?”

“পাশে আছি” এর একজন উদ্যোক্তা তাহমিদ হাসান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কাজটি আরো নিয়মিত করবো। আপনারাও চাইলে নিজের এলাকায় এমনটা করে দেখতে পারেন। দরকার হলে একজনকেই সহায়তা করলেন, ১০০ টাকা কিন্তু খুব বেশি টাকা নয়!”

“পাশে আছি” এর ফেসবুক পেজে যোগাযোগ করে তাদের সহায়তা করা যাবে, প্যাকেজিং-বিতরণ কিংবা অর্থ দিয়ে।

বিকাশ নম্বরসমূহঃ
+8801515203207
+8801707117066
+8801812821421
+8801772032528

Bank account-
Account no: 1061440479332
Account Name: Tahmid Hasan
Bank: Eastern Bank Limited, Dhanmondi

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।