মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ওসমান হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য; চিকিৎসককে সাময়িক বরখাস্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:৪৮ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এনাম মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক তাজিন আফরোজ শাহকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তাকে চাকরি হতে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা তাকে সাত কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ‘আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে।’

অবশ্য পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, “

Salam Alaikum.

আজ সকাল থেকে দিনটা প্রচন্ড খারাপ গিয়েছে। আমি ফেসবুকে খুব বেশি এক্টিভ না, ১৬ ডিসেম্বর লাস্ট একটা দেশাত্মবোধক গান পোস্ট করি, এবং তার পর দেখি যে মেসেঞ্জারে কিছু অপরিচিত আইডি থেকে আমাকে গালাগালি করা হয়, এবং আমার ফেসবুক আইডি টি হ্যাক করা হয়। দীর্ঘ ২/৩ দিন প্রচেষ্টার পর আমি আজ সকালে আমার আইডি টি ফেরত পেতে সক্ষম হই।

আশ্চর্যজনক ভাবে এরই মধ্যে বেশ কিছু লোকজনের কাছে আমার পক্ষ থেকে টাকা পয়সা চাওয়া হয়, এবং কিছু মানুষের পোস্টে আমার বরাত দিয়ে শহীদ ওসমান গণিকে নিয়ে কিছু জঘন্য কথাবার্তা বলা হয়।

আমি একজন পর্দা মানা, ৫ ওয়াক্ত নামাজ পরা হাজী মানুষ, ইসলামের পথে যুদ্ধ করা একজন শহীদ ব্যাক্তি কে নিয়ে এই ধরনের ওদ্বৌত্বপূর্ণ কথা উচ্চারণ করার আমার প্রশ্নই আসে না।

যারা আমাকে কাছ থেকে চিনেন- আমার আত্মীয় স্বজন, ছাত্র ছাত্রী, ও সতীর্থ, তারা এই ব্যাপারে আমার হয়ে গ্যারান্টি দিতে পারবেন।

যদিও আইডি হ্যাক হওয়া আমার হাতে ছিলো না, আমার বরাত দিয়ে যেখানে যেখানে আমাকে ফাসানোর জন্য খারাপ কমেন্ট করা হয়েছে ও টাকা পয়সা চাওয়া হয়েছে, তাদের সবার কাছে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।”

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।