মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ওমরা/হজ্জে বাধ্যতামূলক করা মেনিনজাইটিসের টিকা কার্ড মিলবে ঘরে বসেই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৫, ৯:০৯ · ১ মিনিটে পড়ুন
ওমরা/হজ্জে বাধ্যতামূলক করা মেনিনজাইটিসের টিকা কার্ড মিলবে ঘরে বসেই
লেখার আকার

সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

মেনিনজাইটিসের টিকাদান কার্যক্রমে অনলাইনে নিবন্ধন এবং টিকা সনদ আন্তর্জাতিকভাবে যাচাই করার জন্য ভ্যাক্স ইপিআই (vaxepi.gov.bd) সিস্টেম তৈরি করেছে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা।

এর ফলে বিদেশগামী যাত্রীরা ঘরে বসেই তাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যারা ওমরাহ ভিসায় সৌদি আরবে যাবেন, অথবা ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে ওমরাহ অথবা জিয়ারাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে।

এ অবস্থায় সারাদেশে ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়সহ মোট ৮০টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করেছে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা নিতে আগ্রহীরা নিজের খরচে ওইসব কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। আর কেন্দ্রগুলো টিকাগ্রহীতার সব তথ্য এমআইএসের ডেটাবেইজে সংরক্ষণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালকের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকাদান কেন্দ্র থেকে যে টিকা কার্ড দেওয়া হবে, তাতে কিউআর কোড রয়েছে। টিকার সনদ অনলাইনে ডাউনলোড করা যাবে।

ওই সনদ আন্তর্জাতিকভাবে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা যাবে। একইসঙ্গে ভ্যাক্স ইপিআই রেজিস্ট্রেশন করলে প্রত্যেককে একটি হেলথ আইডি দেওয়া হবে, যার মাধ্যমে পরবর্তীতে ওই ব্যক্তির সব ধরনের স্বাস্থ্য তথ্য ডেটাবেইজে যোগ করা যাবে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।