“ভুল চিকিৎসা” নিউজের জনক প্রথম আলো মেডিকেল ক্যাম্প করছে এম বি বি এস চিকিৎসক ছাড়াই!
ছবিতে দেখা যাচ্ছে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প। সেখানে একজন লোক বসে আছেন যিনি চিকিৎসক হিসেবে এই ক্যাম্পে নিয়োজিত আছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি এমবিবিএস সনদপ্রাপ্ত কোন ডাক্তার নন। তিনি একজন ডিএমএফ।
ডি এম এফ মানে হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি নিয়ে ডিগ্রি অর্জন করেছেন শুধু। যিনি এমবিবিএস ডা. এর সহকারী হবার কথা কিছুতেই সম্পূর্ণ চিকিৎসা দেয়ার এখতিয়ার রাখেন না। তাকে দিয়ে চিকিৎসা করালে ভুলের সম্ভাবনা থাকে। হোক সেটা বিনামূল্যে চিকিৎসা।
এই ব্যপারে সাধারন মানুষ বুঝতে পারলে খেপে গিয়ে হয়ত পুরো ডা. সমাজের প্রতি অসন্তুষ্ট হবেন, যার দায় প্রথম আলো কি এড়াতে পারবে?
আমরা ডাক্তার সমাজ প্রান্তিক মানুষের প্রতি এহেন উপহাস আমরা কিছুতেই মেনে নিতে পারি না।
জানা গেছে, এই লোকটির বরিশাল গৌরনদী এলাকায় একটি বিশাল চেম্বারও আছে যেখানে তিনি নিয়মিত চিকিৎসাও দিয়ে যাচ্ছেন। কিন্তু তার কোন এমবিবিএস ডিগ্রি নাই।
তথ্য ও ছবি ঃ এস সি দাশ
প্রথম ও শেষ অন্ধকার পত্রিকা ।