সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিএসএমএইউ তে বিভিন্ন বিভাগে নতুন চেয়ারম্যানের নিয়োগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ৪৩ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে।

বিএসএমএমইউ (সংশোধন) আইন- ২০১২ এর ১১ ধারায় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮ সালের (১নং আইন) এর প্রতিস্থাপিত ২৭ (২) ধারা অনুযায়ী প্রচলিত নিয়মানুসারে আগামী ৩ বছরের জন্য উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান এ নিয়োগ দেন।
৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। ১০ জুলাই শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মোট ৪৬টি বিভাগ রয়েছে। নিয়মানুসারে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা তিন বছরের জন্য নিয়োগ পান। চক্ষু বিজ্ঞান বিভাগ, কমিউনিটি অফথালমোলজি ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ মেয়াদ শেষ না হওয়ায় এ বিভাগগুলোতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে জাগো নিউজকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে তিন বছরের মেয়াদ শেষ হওয়ায় ৪৩ বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বিএসএমএমইউতে নতুন ভিসি হিসেবে প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. কামরুল হাসানকে ভিসি নিয়োগ দেয়া হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিষ্ট্রার পদেও নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়।
৪৩ বিভাগে নতুন চেয়ারম্যানরা হলেন-
মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত অনকোলজি (ক্যান্সার) বিভাগে অধ্যাপক ডা. সারওয়ার আলম, এন্ডোক্রাইনোলজি বিভাগে অধ্যাপক ডা. মুহাম্মদ আবুল হাসানাত, ইন্টারনাল মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে অধ্যাপক ডা. প্রজেশ কুমার রায়, চর্ম ও যৌন ব্যাধি বিভাগে অধ্যাপক ডা. মো. আকরামউল্লাহ সিকদার, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, নিউরো মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. মো. আব্দুল হান্নান, নবজাতক (নিওনেটোলজি) বিভাগে অধ্যাপক ডা. মো. আবদুল মান্নান, নেফ্রোলজি (কিডনী) বিভাগে অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম (সেলিম), ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অধ্যাপক ডা. শামসুন নাহার, মনোরোগ বিদ্যা বিভাগে অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, শিশু বিভাগে অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্ট্রারোলজি অ্যান্ড নিউট্রিশন বিভাগে অধ্যাপক ডা. এ এস এম বজলুল করিম, প্যাডিয়াট্রিক নেফ্রোলজি (শিশু কিডনী) বিভাগে অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান, পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগে অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, হেপাটোলজি (লিভার) বিভাগে অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ, হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. মাসুদা বেগম, সার্জারি অনুষদের অন্তর্ভুক্ত অবস অ্যান্ড গাইনোকোলজি বিভাগে অধ্যাপক ডা. পারভীন ফাতেমা, অর্থোপেডিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, ইউরোলজি বিভাগে অধ্যাপক ডা. মো.সাজিদ হাসান।

এছাড়া অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া ও ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগে অধ্যাপক ডা. দেবব্রত বনিক, কার্ডিয়াক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারী, নাক-কান-গলা বিভাগে অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া, ভাসকুলার সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অধ্যাপক ডা. মো. এনায়েত করিম, পেডিয়াট্রিক সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের অন্তর্ভুক্ত এনাটমি বিভাগে অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগে অধ্যাপক ডা. মো. কুদ্দুস উর রহমান, প্যাথলজি বিভাগে অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ূয়া, ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ডা. জেসমিন ফৌজিয়া দেওয়ান, ফিজিওলজি বিভাগে অধ্যাপক ডা. সেলিনা বেগম, বায়োকেমিস্ট্রি বিভাগে অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ভাইরোলজি বিভাগে অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম, মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগে অধ্যাপক ডা. মো. হুমায়ুন সাত্তার, ডেন্টাল (দন্ত) অনুষদের অন্তর্ভুক্ত কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স বিভাগে অধ্যাপক ডা. মো. আলী আজগর মোড়ল, অর্থোডনটিকস বিভাগে অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, প্রস্থোডনটিকস বিভাগে ডা. মো. মাহবুবুর রহমান, নার্সিং অনুষদের অন্তর্ভুক্ত গ্রাজুয়েট নার্সিং বিভাগে অধ্যাপক মেবেল ডি রোজারিও উল্লেখযোগ্য।

পরিমার্জনা: বনফুল

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।