মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

এবার দুই চিকিৎসকের ওপর হামলা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ মার্চ ২০১৫, ১:১৭ · ১ মিনিটে পড়ুন
এবার দুই চিকিৎসকের ওপর হামলা
লেখার আকার

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে চিকিৎসাধীন রোগীর অভিভাবকের হামলায় দুই চিকিৎসক আহত হয়েছেন।
জানা গেছে, সকাল ১০ টার দিকে রোগীদের ওয়ার্ড পরিশর্দনের সময় চিকিৎসকরা বহিরাগতদের ওয়ার্ড থেকে বাহির হতে অনুরোধ জানান। এ কথা শুনে মহিলা ওয়ার্ডের ৪ নং বিছানায় ভর্তিকৃত রোগী সুমির শ্বশুর দিউ গ্রামের রুস্তম আলী উত্তেজিত চিকিৎসকদের গালাগাল শুরু করেন । এক পর্যায়ে ডা. সজিব রিয়াজুর রহমানের ওপর হালমা চালায় রুস্তম আলী। তাকে বাঁচাতে ডা. জাকির হোসাইন এগিয়ে আসলে তার ওপরও হামলা চালানো হয়। এতে দুইজন চিকিৎসকই শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন। ডা. জাকিরের ঠোঁটের নিচ অংশ আঘাতে থেঁতলে গেছে।
থানায় খবর দিলে পুলিশ এসে রুস্তম আলীকে আটক করে। এ ঘটনার পর রুস্তম আলীর রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাইসুল হুদা ভূঁইয়া জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য যে কিছুদিন আগেও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালানো হয়েছিল ।

সংবাদ সূত্রঃ দৈনিক ইত্তেফাক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।