মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার করোনার ছোঁবলে সুনামগঞ্জ- আক্রান্ত এক নারী!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ৬:৩৩ · ২ মিনিটে পড়ুন
এবার করোনার ছোঁবলে সুনামগঞ্জ- আক্রান্ত এক নারী!
লেখার আকার

১২ এপ্রিল, ২০২০। রবিবার

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার পর এবার সুনামগঞ্জেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ৪০ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) সকালে ওই নারীর করোনা পজিটিভ রিপোর্ট বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস বলেন, “কয়েকদিন আগে সন্দেহভাজন নারী রোগীর নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। রোববার রিপোর্ট আসে মহিলা করোনা পজিটিভ। এর পরেই বাড়িটি লকডাউন করা হয়। তার পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।”

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলা থেকে ১৮১ জানের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়ার পরপরই আজ বিকেলে করোনা নিয়ে জরুরি সভার ডাক দেওয়া হয়েছে। বিকালেই সুনামগঞ্জ লকডাউনের মতো সিদ্ধান্তও আসতে পারে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, “আজ বিকেলে করোনা নিয়ে জরুরি বৈঠক আছে। বৈঠকে আমরা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেব।”

তিনি আরো জানান, “করোনা শনাক্ত হওয়া রোগীর বাড়িতে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে রোগীর সার্বিক অবস্থা জানার জন্য। যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে।”

জেলা প্রশাসকের ভাষ্যমতে, দোয়ারাবাজারের চণ্ডীপুর গ্রামের ওই নারী করোনায় আক্রান্ত হবার তথ্যটি নিশ্চিত হবার পরপরই চণ্ডীপুর গ্রামকে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।