শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এণ্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ’১৭ : রাঙামাটি মেডিকেল কলেজ’র আয়োজন

23755376_1469211039864364_1423445727643206729_n

 

সারা বিশ্বজুড়ে Antibiotic resistance একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।এণ্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর উদ্ভব শুধুমাত্র ব্যক্তির জন্যে প্রানঘাতি হওয়ার পাশাপাশি সমাজের সবার জন্যেই ঝুঁকির সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization) এণ্টিবায়োটিকের যথাযথ নিশ্চিতকরণের উদ্দেশ্যে বিশ্বব্যাপি জনসচেতনতা বৃদ্ধি এবং এণ্টিবায়োটিক সংক্রান্ত নীতি ও নির্দেশিকা প্রণয়নসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে Antibiotic Resistance এর বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি জাতীয় পর্যায়েও ব্যবস্থা গ্রহন করা অত্যাবশক হয়ে পড়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা সিডিসি ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় কৌশলপত্র ও কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।

 

এন্টিবায়োটিক-যা দশকের পর দশক মানুষের অন্যতম জীবন রক্ষাকারী হাতিয়ার হিসেবে কাজ করে আসছে;সেই এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর কারণে আমাদের এক অভিনব পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।প্রশ্ন উঠছে অদূর ভবিষ্যতে আমরা পরবর্তী প্রজন্মকে কী করে রক্ষা করব,কী করে লড়াই করব এই অসম যুদ্ধে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের প্রতিনিধিরা শপথ নিয়েছেন তারা তাদের জনগণকে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর ব্যাপারে সচেতন করবেন।বাংলাদেশেও এ ব্যাপারে এগিয়ে এসেছে।

এই মুহূর্তে বাংলাদেশে  এন্টিবায়োটিক Antibiotic Resistance  প্রতিরোধের ব্যবস্থা নেওয়া গুরুতর প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ও গোষ্ঠীগত উদ্যোগ অপ্রতুল। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা সিডিসি এর উদ্যোগে, প্ল্যাটফর্ম এর সহযোগিতায় “এন্টিবায়োটিক সচেতনতা আন্দোলন” শুরু হয়েছে।
Antibiotic Resistance নিয়ন্ত্রনের (containment) মাধ্যমে সেটাকে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization) গত ১৩ থেকে ১৯ নভেম্বর ২০১৭ খ্রিঃ পর্যন্ত “বিশ্ব এণ্টিবায়োটিক সপ্তাহ ২০১৭” পালনের সিদ্ধান্ত নিয়েছে। উক্ত সপ্তাহব্যাপি কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন মেডিকেল/ডেন্টাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে রোগীদের নিকট Antibiotic Resistance এর ভয়াবহতা এবং এ বিষয়ে করনীয় সম্পর্কে প্রচারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। উক্ত কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সার্বিক সহযোগিতায় ছিল প্ল্যাটফর্ম এর সদস্যগণ (মেডিকেল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী এবং বিএমডিসি কর্তৃক রেজিস্টার্ড গ্র্যাজুয়েট চিকিৎসকবৃন্দ ) ।

 

 

যেখানে সকলে তাদের নিজ নিজ ক্যম্পাসের সকল শিক্ষক, ইন্টার্ন ডাক্তার, শিক্ষার্থীদের  কাছ থেকে এন্টিবায়োটিক সচেতনতা  নিয়ে লেখা শপথ কার্ডে স্বাক্ষর গ্রহণ করে এবং  দেওয়ালে দেওয়ালে পোস্টার ছড়িয়ে দিয়ে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এরপর তারা নিজ নিজ মেডিকেল এবং ডেন্টাল কলজের হাসপাতালের বহির্বিভাগের সামনে ব্যনার টানিয়ে প্ল্যাটফর্ম, সন্ধানী এবং মেডিসিন ক্লাবের ভলান্টিয়ারদের সাথে মিলিতভাবে এই ক্যাম্পেইন নিয়ে প্রচারনা করেন।
বাংলাদেশের প্রায় ৪৮টি মেডিকেল এবং ডেন্টাল কলেজ এই কর্মসূচীতে অংশগ্রহণ করছে।

 
23755536_1469211289864339_256284950146909669_n

এই কর্মসূচির অংশ হিসেবে  সারা দেশের ন্যায় রাঙামাটি মেডিকেল কলেজেনপালিত হয়েছিল বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ।   মেডিকেল কলেজ প্রাঙ্গণে র‌্যালি এবং আলোচনা সভার মাধ্যমে দিনটি শুরু করা  হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান । এসময় আরো উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম , ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কোহিনুর পারভিন ,মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সোমেন
সরকার ,সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মোয়াল্লেম আল ফারুক , শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নাজমুল  সহ প্ল্যাটফর্ম এর সদস্য ও মেডিকেল কলেজের অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

 

আলোচনা সভায় রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান বলেন, “এন্টিবায়োটিক গ্রহণের পূর্বে বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক সেবন করা যাবে না।”
চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি বন্ধ করার আহ্বানও করেন তিনি।এরপর এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন করেন।

23755239_1469211499864318_4349179285443269303_n

23843657_1469211386530996_6171223437869079476_n

আলোচনা সভার পর কলেজ এবং হাসপাতাল এলাকায় করা হয় র‍্যালি এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য তাদের সাথে মতবিনিময় করে শিক্ষার্থীরা।

 

 

উল্লেখ্য , শুধু এই বছরই নয় , বিগত ২০১৬ সালেও এই  এই সচেতনতার বিষয়টিকে সামনে রেখে সারা বাংলাদেশের প্রায় সকল মেডিকেল এবং ডেন্টাল কলেজে পালিত হয়েছিল Antibiotic awarness  ক্যাম্পেইন। এছাড়া বিএসএমএমইউ’র বহির্বিভাগে ,  ৩ দিন ব্যাপি সচেতনতামূলক প্রচারণা চালিয়ে সপ্তাহটি সফলভাবে পালন করা হয় ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।