মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একটি অনন্য সিভিল সার্জন অফিস ও একজন ডা.মুজিবুর রহমান

১৬ জানুয়ারি,২০১৯,বুধবার। 

বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় সিভিল সার্জন কার্যালয় রয়েছে। প্রতিটি কার্যালয়েই একজন করে সিভিল সার্জন নিযুক্ত আছেন এবং প্রত্যেকেই নিজ নিজ কর্মস্থলে চমৎকার  কিছু উদ্যোগ নিয়ে থাকেন।

এরই মধ্যে একটি হল কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়, যেখানে নিযুক্ত আছেন ডা. মুজিবুর রহমান। তাঁর একনিষ্ঠতা ও সর্বাত্মক চেষ্টায় আজ কুমিল্লা সিভিল সার্জন অফিস এক অনন্য অবস্থান সৃষ্টি করেছে দেশের সকল জেলার মধ্যে।

ডা. মুজিবুর এবং তাঁর অন্যতম সিভিল সার্জন কার্যালয়টি নিয়ে লিখেছেন, ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

 

আমার স্বল্প সময়ের চাকরি জীবনে সুযোগ হয়েছে অসাধারণ কিছু মানুষের সান্নিধ্যে আসার, তাদেরই অন্যতম একজন, কুমিল্লা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।
তাঁর প্রজ্ঞা, মননশীলতা আর দেশপ্রেমের মনোভাব প্রকাশিত হয়েছে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডে। যার জন্য তিনি সর্বজন নন্দিত হয়েছেন, হচ্ছেন।  যার অন্যতম নিদর্শন, সুস্বাস্থ্য কুমিল্লা আর অরুণোদয়ের অগ্নিশিখা।

সুস্বাস্থ্য কুমিল্লাঃ

প্রথমেই বলছি সুস্বাস্থ্য কুমিল্লার কথা

এটি কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত বার্ষিক প্রকাশনা, যা প্রকাশিত হচ্ছে গত পাঁচ বছর ধরে। জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন, স্বাস্থ্য বিষয়ক লেখা ও বার্তার সমন্বয়ে এই ম্যাগাজিন টি স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল জেলা, উপজেলায় প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক প্রকাশনাটি যেহেতু ম্যাগাজিন, তাই এবার এটা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে। সংযোজন করেছে তাঁর সর্বশেষ বাণী। বিজয়ের মাসে প্রকাশিত ম্যাগাজিনটির প্রচ্ছদে তুলে ধরা হয়েছে কুমিল্লার মুক্তিযুদ্ধের ভাস্কর্য “যুদ্ধ জয় “। অন্যান্য লেখায় আছে এন্টিবায়োটিক নিয়ে সচেতনতা, হৃদরোগের সচেতনতা, দাঁতের রুট ক্যানেল নিয়ে লেখা। পেট্রোল বোমা হামলার রাতে রোগীদের চিকিৎসা দেয়া এক প্রত্যক্ষদর্শী চিকিৎসকের বর্ণনা।

 

 

অরুণোদয়ের অগ্নিশিখাঃ 


আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিভিল সার্জন অফিসে সংযোজিত হয়েছে , মুক্তিযুদ্ধ কর্নার ”  এখানে সন্নিবেশিত হয়েছে ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ৬৯ এর গণ আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন অংশ যেমন: উত্তাল মার্চ, ৭ মার্চের জনসভা, ২৫ মার্চের কাল রাত্রি, শরনার্থীদের গমন, প্রবাসীদের ভুমিকা, রাজাকারদের কর্মকাণ্ড, চিঠি, বুদ্ধিজীবী হত্যা, মুক্তিযুদ্ধের সংবাদপত্র, পোস্টার।

 

সর্বশেষে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন। সেই সাথে সংযোজিত হয়েছে বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, তাঁর ছোট বেলা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার বিভিন্ন আলোকচিত্র। সংযোজিত হয়েছে ৭ বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ক জীবনী, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী,কবিতা, যুদ্ধের গল্প।

লাল সবুজের আভায় যে কোন দর্শনার্থীকে শিক্ত করবে এই আয়োজন। ক্ষণিকের জন্য টেনে নিয়ে যাবে আমাদের হৃদয়কে সেই মহান মুক্তিযুদ্ধের অনুভুতিতে। পুরো কর্নার জুড়ে বিভিন্ন দুর্লভ ছবির সংযোজন ঘটেছে, রয়েছে কুমিল্লায় প্রথম পতাকা উত্তোলনকারী এক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধার গল্প।

 

     

 

 

 

তথ্য ও ছবিঃ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী,মেডিকেল অফিসার (ডিআরএস),সিভিল সার্জন অফিস,কুমিল্লা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।