মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ৯ নভেম্বর ২০২৬২৫ কার্তিক ১৪৩৩ · ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
অটিজম

একজন স্পেশাল চাইল্ড এবং গর্বিত মা

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২ এপ্রিল ২০২০, ১২:২৭ · ২ মিনিটে পড়ুন
একজন স্পেশাল চাইল্ড এবং গর্বিত মা
লেখার আকার

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

যখন আমি প্রথম ইয়াসাদের ডায়াগনসিস টা জানতে পারি, আমি খুব ভীত, অধৈর্য্য, রাগ ও ঘৃণা বোধ করছিলাম। আমি যেন আমাকেই হারিয়ে ফেলেছিলাম। সাথে কিছু নিকটআত্মীয়ের ব্যবহার আমাকে ও আমার ছেলেকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলছিল। কিন্তু আমি সেই ভয় পেরিয়ে এসেছি। আমি আবিষ্কার করেছি আমার ছেলেকে আমার জন্যে এক নতুন চ্যালেঞ্জ ও সৃষ্টিকর্তা প্রদত্ত এক আশির্বাদ হিসেবে, আমি আবিষ্কার করেছি আমার নিজেকে। আমি ধৈর্য্য ধরতে শিখেছি। আসলে ইয়াসাদ আমাকে শিখিয়েছে যে ওকে ভালোভাবে বুঝতে হলে আমাকে প্রচুর ধৈর্যশীল হতে হবে। ওর প্রয়োজনগুলো আমাকে বোঝাতে ওকেও প্রচুর ধৈর্যধারন করতে হয়। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে শিখেছি। আমি ভালোবাসতে শিখেছি, শান্ত থাকতে শিখেছি যদিও কেউ আমাকে বা ইয়াসাদকে নিয়ে কটাক্ষ করেছে। আমার ছেলে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। ইয়াসাদ, আমাকে এই নিঃশর্ত ভালোবাসা দেবার জন্যে তোমাকে ধন্যবাদ। আমি আশা করি তুমি সারাজীবন তোমার এই ভালোবাসা তুমি সবাইকে বিলিয়ে যাবে নিঃশর্তভাবে। শেখাবে পৃথিবীকে কিভাবে ভালোবাসতে হয়। ইয়াসাদ, আমার ছেলে, একজন স্পেশাল চাইল্ড। আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ।

ইয়াসাদরা আপনাকে ভালোবাসবে তখনই, যখন তারা আপনার মাঝে ভালোবাসা দেখবে। সমাজে তাদের উপস্থিতির ব্যাপারে সচেতন হোন, তাদের গ্রহণ করুন, ভালোবাসুন নিঃশর্তভাবে। তারা আপনাকে এক সুন্দর আগামী দেবে।

লেখিকাঃ Dr. Irin Binte Azad
Parent educator, Bangladesh therapy and rehabilitation foundation

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

অটিজম দিবস উপলক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে প্ল্যাটফর্মের কার্যক্রম

প্ল্যাটফর্ম নিউজ, ৬ এপ্রিল, ২০২১, মঙ্গলবার চিকিৎসকদের কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের বিভিন্ন পর্যায়ের সমন্বিত সভায় ১ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত "চিকিৎসক সপ্তাহ" উদযাপন করার উদ্যোগ নিয়েছেন।…

৬ এপ্রিল ২০২১বিস্তারিত পড়ুন

রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২০০-এর অধিক শিক্ষার্থীর মাঝে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম প্রতিবেদক ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সঠিক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন (BSM)-এর উদ্যোগে এবং ঢাকা মেডিকেল কলেজ ইন্টারনাল মেডিসিন ইন্টারেস্ট গ্রুপ (DMC IMIG)-এর সহযোগিতায় রাজধানীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।…

৫ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএসআরআই এর নবনির্বাচিত কমিটি প্রকাশিত; সভাপতি ডা. সৈয়দ আওসাফ আলী, মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে বাংলাদেশ সোসাইট অব রেডিওলজি এন্ড ইমেজিং (বিএসআরআই) এর ২০২৬ - ২০২৮ নির্বাচনের কার্যকরী পরিষদের কমিটি প্রকাশিত হলো আজ। সংগঠনটির কার্যালয় হতে ২১ সদস্যের এই নবনির্বাচিত কমিটিটি প্রকাশিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন বিগ্রে. জেনা. ডা. সৈয়দ…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।