সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমার চেম্বার কেন বন্ধ?

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

হালে মিডিয়ায় সবচেয়ে আলোচিত প্রশ্ন- ডাক্তারদের চেম্বার কেন বন্ধ? শর্দি -কাশির রোগীদের কী হবে?

প্রেক্ষাপটটি মনোযোগ দিয়ে পড়ুন। আমি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। আমি একটি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশুরোগের কনসালট্যান্ট। প্রতিদিন প্রায় গোটা পঞ্চাশেক শিশুরোগী বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলে আমাকে দেখতে হয় এই করোনার কালে। স্বাভাবিক সময়ে সংখ্যাটি দুই থেকে তিন গুন। এদের শতকরা প্রায় ষাট ভাগ রোগী স্বাসতন্ত্রের সমস্যা অর্থাৎ সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত থাকে।

প্রতিদিন আমার যাওয়া আসা থেকে শুরু করে যত রোগীর সংস্পর্শে আসতে হয় তাতে আমার কতটা করোনার ঝুঁকি আছে সেটা বলার অপেক্ষা রাখে না। সচেতন ব্যক্তি মাত্রই জানেন ডাক্তাররা হচ্ছেন সুপার স্প্রেডার অর্থাৎ একজন ডাক্তার সংক্রমিত হলে তার থেকে অনেক রোগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। চেম্বারে এই দেশের মানুষকে সামাজিক দূরত্বে বজায় রেখে বসবেন সেটা আকাশ-কুসুম কল্পনা। তার মানে হলো আমার চেম্বার খোলা থাকলে সেটা হবে এই ভাইরাস সংক্রমনের অভয়ারণ্য।

সস্তা জনপ্রিয়তা আর সংবাদ পণ্যের কাটতি বাড়ানোর গতানুগতিক কুপ্রবৃত্তি থেকে বের হয়ে আসতে পারছেন না ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুলো। এই অনভিপ্রেত উস্কানিমূলক আলোচনার বড় কুফল হচ্ছে মূল ফোকাস থেকে স্টেক হোল্ডারদের দৃষ্টি সরে যাওয়া।

সহজ বিষয় – আমি চেম্বার বন্ধ রেখেছি আমার রোগী এবং তাদের পরিবারের সুরক্ষার জন্য। আমি অর্থলোভী বা শুধু নিজের নিরাপত্তা নিয়ে ভাবলে চেম্বার খোলা রাখতে পারতাম, কারণ আমি তো হাসপাতালে রোগীর সংস্পর্শে এসে ইতোমধ্যেই ঝুঁকিতে আছি।

এই সময়ে সবার উচিত জরুরী স্বাস্থ্য সমস্যা ছাড়া হাসপাতাল কিংবা ডাক্তারের চেম্বারে না যাওয়া। তাই আমার চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত রোগী এবং তার পরিবারের নিরাপত্তার স্বার্থে, সমাজে ছড়ানোর ঝুঁকি কমানোর প্রয়োজনে।

স্বাস্থ্য বিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন, করোনা ইস্যুতে অবাঞ্চিত লোকের অপরিনামদর্শী কথায় কান দেয়া থেকে বিরত থাকুন।
লেখাঃ ডা. মোঃ হুমায়ুন শিকদার

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।