মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ক্রান্তিকাল, সহযোগিতা, কৃতজ্ঞতা

Platformপ্রকাশ: ১ এপ্রিল ২০২০, ৮:০৩ · ২ মিনিটে পড়ুন
ক্রান্তিকাল, সহযোগিতা, কৃতজ্ঞতা
লেখার আকার

১ এপ্রিল, ২০২০:
ডা. নুসরাত মোস্তফা নওরিন

আজ সকালে ডিউটি ছিল। যথারীতি সকাল ৮টা বাসা থেকে বের হলাম। মিরপুর ১৩ নং থেকে বনানী ১১, খুব বেশি পথ না। কিন্তু দেশের এই লকডাউন অবস্থায় আমার এই পথটা যেতেই অনেক প্যারা নিতে হচ্ছে। ৩ বার করে রিকশা বদলাতে হচ্ছে। তাও সব সময় রিক্সা, সিএনজি পাচ্ছি না। নিজের গাড়ি না থাকলে যা হয়। আর যারা ক্যান্টনমেন্ট, কচুক্ষেত এলাকায় থাকেন তারা মনে হয় ভাল বুঝবেন কত প্যারা নিতে হয় ওদিক দিয়ে আসতে। এর মধ্যে হাসপাতালকে বলার পরও তারা ট্রান্সপোর্ট এর ব্যবস্থা করছে না।

এখন আসি আসল কথায়। আজ যথারীতি ২ বার রিকশা বদলে কচুক্ষেত আসার পর কিছু না পেয়ে আবার রিকশা নিলাম। যেভাবই হোক ডিউটিতে যেতে হবে। কিন্তু আর্মি চেকিং করে কোন ভাবেই রিকশা ছাড়বেনা। এটা তাদের নিয়মের বাইরে। নিজের আইডি কার্ড দেখিয়ে পরিচয় দিয়ে বললাম, ডাক্তারদের ইমারজেন্সি মুভমেন্ট এর জন্যে প্রধানমন্ত্রী নিজেই সহযোগিতা করতে বলেছে সেখানে আপনারা কেন করবেন না। এরপরের ব্যপারটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। চেকপোস্টের সিনিয়র একজন আর্মি পারসন এসে বলল, ‘ম্যাডাম আমি আপনার রিকশা যেতে দিয়ে রুলস ব্রেক করতে পারি না। কিন্তু দেশের এই পরিস্থিতি আমাদের নিজের গাড়িতে আপনাকে পৌছে দিতে পারি।’

এবং সকালে তারা তাদের গাড়িতে করে হাসপাতালে পৌছে দিল। যাওয়ার পথে বলছিল ‘আপনারা অনেক রিস্ক নিয়ে কাজ করছেন, আপনাদের ভয় লাগেনা?’
আমি বললাম ‘আপনাদের যদি দেশের কাজ করতে ভয় না লাগে আমাদের কেন লাগবে। দেশটাতো আপনার আমার সবার।’

সত্যি আজকে ওনাদের চোখে যে সম্মান আমি ১ জন ডাক্তারের জন্য দেখলাম, তাতে নিজেকে গর্বিত মনে হচ্ছে ডাক্তার হিসাবে। এই সংকটময় সময়ে কিছু মানুষতো আছে যাদের কাছে এখনোও আমাদের সম্মান অনেক। যারা আমাদের অন্য দেশের মত রিয়েল হিরো মনে করে। হ্যাটস অফ টু দোজ পিপল। যতদিন বেঁচে আছি এই সংকটময় সময়ে সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।