বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

উপজেলা স্বাস্থ্য প্রশাসককে অপসারণের দাবিতে ছাত্র-জনতার আলটিমেটাম

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জে এইচ খান লেলিনকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি, কলাপাড়া উপজেলা ছাত্রপ্রতিনিধি নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী প্রতিনিধি সালমান, মাহবুব আলম নাঈম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, ছাত্র প্রতিনিধি আল ইমরান প্রমুখ।

বক্তারা বলেন, ডা. লেলিনকে দ্রুত অপসারণ করে কলাপাড়ায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক। তারা স্বাস্থ্য প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেন। নইলে জনগণকে সঙ্গে নিয়ে ডা. লেলিনকে কলাপাড়া থেকে বিতাড়িত করা ঘোষণা দেন।

এর আগে কলাপাড়া শহরের বিভিন্ন সড়কের দেয়ালে দেয়ালে ছাত্রজনতার ব্যানারে পোস্টারিং করা হয়। পোস্টারিংয়ে তাকে পতিত স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন বিরোধী তার দেওয়া পোস্টের চিত্র সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, ডা. জে এইচ খান লেলিন এক যুগেরও বেশি সময় ধরে কলাপাড়া হাসপাতালে চাকরি করছেন। তার বিরুদ্ধে চিকিৎসা সেবার নামে হয়রানি, ল্যাব বাণিজ্য করা, জখম হওয়া একই রোগীকে দুই ধরনের সনদ দেওয়াসহ নানা দুর্নীতির অভিযোগ করেন তারা। তাকে কলাপাড়া থেকে দ্রুত অপসারণের দাবি জানান।

এ বিষয়ে ডা. জে এইচ খান লেলিনের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।

একই দাবিতে গণস্বাক্ষর অভিযান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ও পটুয়াখালীর সিভিল সার্জনের কাছে একইদিনে স্মারকলিপি দেওয়া হয়।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।