শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাটডাউনের ঘোষণা 

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

ডি. এম. এফ এবং ম্যাটসের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সোমবার থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাটডাউনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীবৃন্দদের এক বিশেষ বিবৃতিতে এ ঘোষণার কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের পাঁচ দফা দাবিগুলো একটি বিষয়কে কেন্দ্র করে। এই দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্যখাতে উন্নতি হবে, তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সাধারণ মানুষ উপকৃত হবে।

আমাদের ০৫ দফা দাবি সমুহঃ

১. “MBBS/BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না” BMDC এর উচ্চ আদালতের ভিত্তিতে করা এই আইন দ্রুত কার্যকর করতে হবে ও BMDC রেজিস্ট্রেশন ব্যতীত চিকিৎসা প্রদান নিষিদ্ধ করতে হবে। ২০১০ সালের সরকারি MATS পাসকৃত ছাত্রদের BMDC থেকে রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে, এই MATS ছাত্রদের BMDC রেজিস্ট্রেশন দেয়া যাবে না।

২. এই বিষয়ের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া কেউ OTC list এর বাইরে drug prescribe করতে পারবে না। রেজিস্ট্রার্ড চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া কর্মক্ষেত্রগুলো OTC list এর বাইরে কোনো চিকিৎসা করতে পারবে না।

৩. স্বাস্থ্য খাতে বিনিয়োগের সঠিক পরিকল্পনা:

* প্রতিবছর ৮,০০০-১০,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে।

* স্বাস্থ্যখাতের BCS এর কার্যক্রম আরও দ্রুত করতে হবে।

৪. সমস্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও মাধ্যমিক সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা (MATS) শিক্ষার্থীদের SACMO পদবী রেখে শুধুমাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহারের ব্যবস্থা করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

৫ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজে আন্দোলন বিগত কয়েকদিন ধরে চলছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তারা আমাদের দাবি পূরণের কোনো লক্ষণ দেখাচ্ছে না। তাদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ।

আমরা মনে করি, তারা আমাদের দাবিগুলোকে গুরুত্ব দিচ্ছে না। তাই দেশের অন্যান্য সকল মেডিকেল কলেজের সাথে একাত্মতা পোষণ করে ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৪/০২/২০২৫ ইং সকাল ০৯:০০ টা হতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সকল মেডিকেল শিক্ষার্থী কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে এবং ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিচ্ছে।”

সর্বপ্রথম রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন এবং যথাযথভাবে পালন করে যাচ্ছেন, অতপর দেশের সকল মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে পূর্ণ সমর্থন জানায়।

প্ল্যাটফর্ম প্রতিবেদক : মো: রাহাত হাছান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।