মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ঈদে মাংস খাই সতর্কতার সাথে, নিশ্চিন্তে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ আগস্ট ২০১৮, ১০:৪৮ · ২ মিনিটে পড়ুন
ঈদে মাংস খাই সতর্কতার সাথে, নিশ্চিন্তে
লেখার আকার

মাংসের একটি ছবি ইন্টারনেটে এখন ভাইরাল হয়ে আছে।যেখানে বলা হচ্ছে মাংসে এমন সাদা দাগ অথবা দানা/বুদবুদ দেখলে খাবেন না।এটি পশুর টিবি।পশুর অর্থাৎ গরু,ছাগল,ভেড়া ইত্যাদি ।

পশুর টিবি(রোগ) হয় একটি জীবাণু দিয়ে যার নাম মাইকোব্যাক্টেরিয়াম বভিস।এ রোগ প্রাণী থেকে মানুষেরও হতে পারে।

কিভাবে হতে পারে?
মানুষের টিবির মতো এ টিবি রেস্পিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় ।আক্রান্ত প্রাণীর দেখাশুনা খুব কাছে থেকে কেউ করলে নিঃশ্বাসের মাধ্যমে এই জীবাণু মানুষের শরীরে আসতে পারে।আক্রান্ত প্রাণীর দুধ কাঁচা পান করলে,মানুষের শরীরের কোন ক্ষত স্থানে আক্রান্ত প্রাণীর কাঁচা মাংস বা কাঁচা দুধ সংস্পর্শে আসলে হতে পারে।আক্রান্ত প্রাণীর মাংস কাঁচা বা আধাকাঁচা খেলে হবার সম্ভাবনা আছে,তবে এমন কোন প্রমাণ পাওয়া যায় নি।

আমরা মাংস রান্না করে খাই।যা পুরোপুরি সিদ্ধ হয়।৮০ ডিগ্রি বা এর চেয়ে উচ্চ তাপে এই জীবাণু নষ্ট হয়ে যায়।রান্নায় ১০০ ডিগ্রি বা তার চেয়ে অধিক তাপমাত্রা থাকে।ফুটানো দুধে উচ্চ তাপমাত্রার ফলে উক্ত জীবাণু নষ্ট হয়ে যায়।বাজারে যে সব পাস্তুরাইজড দুধ পাওয়া যায় তা এই জীবাণুমুক্ত হয়।

মাইকোব্যাক্টেরিয়াম বোভিস (পশুর টিবি) আক্রান্ত পশুর রান্না মাংস খেয়ে টিবি আক্রান্ত হবার কোন নজির নেই।
আর কোরবানির জন্য গরু,ছাগল কেনার সময় একটু সচেতন থেকে সুস্থ প্রাণী কিনলেই আশা করি নিশ্চিন্তে কোরবানির মাংস খাওয়া যাবে।

সবাই সুস্থ থাকুন। ঈদুল আজহা মুবারক।

প্ল্যাটফর্ম ফিচার রাইটারঃ উর্বী সারাফ আনিকা
৫ম বর্ষ
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।

বিশেষ কৃতজ্ঞতা: ডাঃমারুফুর রহমান অপু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।