ডাঃ শামারুক মাহজাবিন সুমি, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ এর এইচ-এফ-৯ ব্যাচের ছাত্রী ছিলেন। আজ ১৩/১১/২০১৪ ইং দুপুরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তকে মৃত ঘোষনা করা হয়। হলিফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস এবং ইন্টার্নী শেষ করে তিনি এফসিপিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্বামী হুমায়ুন সুলতান, শশুর প্রভাবশালী রাজনীতিবিদ এবং যশোরের সাবেক জনপ্রতিনিধি টিপু সুলতান, শাশুড়ি জেসমিন আরা হলি ফ্যামিলি হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক। ডাক্তার শামার শশুরবাড়ির পক্ষ থেকে জানানো হয় দুপুরে তাকে বাথরুমে গলায় ফাস লাগানো অবস্থায় উদ্ধার করে সেন্ট্রাল হাসপাতালে নিলে সেখানে তারা মৃত ঘোষনা করেন। অপদিকে মেয়ের পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে বলা হচ্ছে এটি হত্যাকান্ড। উল্লেক্ষ্য, হাসপাতালে মৃতদেহের কাছে শশুরবাড়ির কাউকেই উপস্থিত পাওয়া যায় নি। ডাক্তার শামার পরিবারের পক্ষ থেকে বলা হয় কনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং আত্নহত্যা করার কোন মানসিকতা তার কখনো ছিল না। সর্বশেষ সুত্রমতে, ডাঃ শামার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে, রিপোর্ট সাপেক্ষে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহন করবে।
প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে আমরা তার আত্নার মাগফেরাত কামনা করছি এবং এই মৃত্যুর সুস্পষ্ট জবাব এবং সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষের কাছে।
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি
২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…
দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…
মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…