গত ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগ এলাকা থেকে হাফেজ তৈয়ব নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। কিন্তু রোগীটি হাসপাতালে আসার পূর্বেই মারা যান। এই সময় জরুরী বিভাগে কর্তব্যরত ছিলেন দুই জন মহিলা চিকিতসক। চিকিৎসকেরা রোগীটিকে পর্যবেক্ষন করে বুঝতে পারেন এটি Brought dead case. তবুও নিশ্চিত করার জন্য তারা একটি ইসিজি করান এবং তাতে flat wave পান। এরপর রোগীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা হাসপাতালে হইচই শুরু করেন এবং কিছুক্ষনের মধ্যেই বেশ কয়েকটি মোটর সাইকেল করে কিছু লোক জরুরি বিভাগে এসে হাজির হন ও ভাংচুর চালান। ঘটনার আকস্মিকতায় চিকিৎসকেরা আতঙ্কিত হয়ে পড়েন ও হাসপাতালের দুই তলায় গিয়ে আশ্রয় নেন। এ সময় জরুরি বিভাগের একজন কর্মচারীকে (এম.এল.এস.এস) শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও বিভিন্ন ঔষধের দোকান মালিকরা হাসপাতালে এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। ঘটনার পরদিন থেকেই সাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের দরজায় কর্মবিরতির নোটিশ টাঙানো হয় ও বহির্বিভাগ বন্ধ রাখা হয়। তবে জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত চিকিৎসকেরা কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।।
লেখাটি পাঠিয়েছেন ঃ মুহাম্মাদ সালাহউদ্দিন
আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…
ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…
২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…