মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬১৯ কার্তিক ১৪৩৩ · ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
English Feature

আকস্মিক বিস্ফোরণে বৈরুতের হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ আগস্ট ২০২০, ১২:৩৬ · ১ মিনিটে পড়ুন
আকস্মিক বিস্ফোরণে বৈরুতের হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ আগস্ট ২০২০, শনিবার
গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে ঘটে যাওয়া প্রচন্ড বিস্ফোরণে বৈরুতের হাসপাতালগুলোতে মারাত্নক ক্ষয়ক্ষতি হয়, যার কারণে বিস্ফোরণে আহতদের হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। এছাড়াও বিস্ফোরণে হাসপাতালের গুদামঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে শহরের ভ্যাকসিনসমূহ গুদামজাত করা ছিল।

বিস্ফোরণ স্থলের কাছাকাছি থাকা সেন্ট জর্জ হাসপাতালকে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য বাধ্য করা হয়, যদিও বিস্ফোরণের কারণে হাসপাতালটির অবস্থা চিকিৎসা সেবা দেওয়ার অনুপযুক্ত হয়ে পড়ে। হাসপাতালটির নার্স পামেলা মাখউল জানান,

“আহতদের প্রাথমিক সেবা দেওয়ার পর, অন্য হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে খুবই বিপর্যয়, আর কিছুই বাকি নেই এখানে।”

লেবাননের প্রধানমন্ত্রী এই বিস্ফোরণের কারণ হিসেবে ২৭৫০ মেট্রিক টনেরও অধিক এমোনিয়াম নাইট্রেট গুদামজাত করাকে দায়ী করেছেন। এই ভয়াবহ বিস্ফোরণের কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। বিস্ফোরণে এ পর্যন্ত শতাধিকেরও বেশি প্রাণহানি ঘটে এবং ৪০০০ এর অধিক আহত হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সার্কের ক্যান্সার বিশেষজ্ঞদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির (এসএফও, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে…

১২ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।