মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ কিনছে ভিয়েতনাম

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ১০:১০ · ২ মিনিটে পড়ুন
রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ কিনছে ভিয়েতনাম
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ আগস্ট ২০২০, শনিবার

রাশিয়ার উদ্ভাবিত নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’ কিনতে নিবন্ধন করেছে ভিয়েতনাম। শনিবার (১৫ আগস্ট) দেশটির কমিউনিস্ট পার্টিশাসিত রাষ্ট্রীয় টেলিভিশন (ভিটিভির) প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে করোনা সংক্রমণ পরিস্থিতি সামলাতে রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক-৫’-এর দিকে ঝুঁকছে ভিয়েতনাম।


দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে প্রথম দিকে সংক্রমিত কোনো রোগী পাওয়া না গেলেও, সম্প্রতি সেখানে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এতে জনমনে বেড়েছে আতঙ্ক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ভিটিভি ওই প্রতিবেদনে বলেছে, এর মধ্যে ভিয়েতনামও মহামারি সামাল দিতে নিজস্ব কোভিড-১৯ টিকা ‍উদ্ভাবনেও কাজ চালিয়ে যাবে।

এর আগে, গেল সপ্তাহে রাশিয়া তাদের ‘গামালিয়া ইনস্টিটিউটের’ কোভিড-১৯ টিকাকে জনসাধারণের মধ্যে প্রয়োগে অনুমতি দেয়। টিকাটি নিরাপদ এবং কার্যকর বলে করে দাবি মস্কো। এদিকে করোনা ভাইরাস মোকাবিলায় টিকাটি যথেষ্ট কার্যকর বলেও দাবি করেছে রাশিয়া। তবে, বিপুল সংখ্যক মানুষের ওপর পরীক্ষা চালানো ছাড়াই টিকাটি অনুমোদন পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের গবেষকরা ওই টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।তবে রুশ ভ্যাকসিন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ও সন্দেহ থাকলেও ২০টির মতো দেশ এরইমধ্যে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে। ভিয়েতনাম স্পুটনিক-৫ টিকার ৫-১৫ কোটি ডোজ পেতে চুক্তি করেছে বলে জানিয়েছে তুওইত্রে পত্রিকা। এর মধ্যে কিছু ডোজ টিকা রাশিয়া অনুদান হিসেবে দেবে। বাকিগুলোর দাম দেবে ভিয়েতনাম। এই ভ্যাকসিন কবে নাগাদ পাওয়া যাবে এবং টিকার জন্য কত খরচ পড়বে সে বিষয়ে কিছু জানায়নি ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা সংক্রমণ শুরুর প্রাথমিক অবস্থায় ব্যাপক টেস্ট ও কঠোর আইসোলেশনের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখলেও, সম্প্রতি ভিয়েতনামে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এর মধ্যেই গেল মাস থেকে দেশটিতে হঠাৎ করেই আবারো সংক্রমণ দেখা দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত মোট ৯৩০ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে, মৃত্যু হয়েছে ২২ জনের।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।