বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) বাংলাদেশে বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আজ ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবির নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে আগতদের স্বাগত জানান আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ। জনস্বাস্থ্যের নানা কার্যক্রমে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরেন তিনি। সাম্প্রতিক সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এইচপিভি টিকায় আইসিডিডিআরবির অবদানের কথা তুলে ধরেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে ‘স্থাপত্যের চেয়ে স্থাপত্য বড়: স্বাস্থ্যকর শহর গড়ে তোলার প্রক্রিয়া’ শীর্ষক মূল বক্তব্য দেন বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক ড. কাজী খলিদ আশরাফ। তার উপস্থাপনায় স্থাপত্য এবং জনস্বাস্থ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের বিষয় উঠে আসে। তিনি বলেন, শহরগুলোয় স্থাপত্যের সম্প্রসারিত কাজ হিসেবে জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ এবং সমাধানের কেন্দ্র বিন্দুতে রয়েছে। ঢাকার নগরায়ণে আঞ্চলিক পরিকল্পনা, নদীর তীর সংরক্ষণ, প্লাবনভূমি গঠন ও সহযোগিতামূলক নগর নির্মাণকে উৎসাহিত করাসহ স্বাস্থ্যকর ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলার জন্য ১১টি ধারণা প্রস্তাব করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ফার্স্ট সেক্রেটারি (উন্নয়ন-স্বাস্থ্য) এডওয়ার্ডস ক্যাব্রেরা। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আইসিডিডিআরবি ক্যাম্পাস আনন্দমেলার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানের কর্মীরা বিভিন্ন স্টলে নানা রকম পণ্য সামগ্রী নিয়ে আসেন। বিকেলে আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


I’m extremely impressed with your writing skills and also
with the layout on your blog. Is this a paid theme or did
you customize it yourself? Anyway keep up the excellent quality writing, it’s rare to see
a great blog like this one these days.