শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

অপেক্ষা – এ এম আসিফ রহিম

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -৩৫

” অপেক্ষা “

লেখকঃ
এ এম আসিফ রহিম
ঢাকা মেডিকেল কলেজ

এইমাত্র ক্লাস শেষ হল।দেখতে দেখতে পিন পতন নিস্তব্ধতা ভেদ করে নির্জন করিডোর আবার কলকাকলীতে মেতে উঠলো ছাত্রছাত্রীদের কোলাহলে। সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই আবিদের! সমগ্র অবয়বে বিষন্ন অভিব্যক্তি মেখে নির্লিপ্ত হয়ে ঠাই বসে আছে ঢাকা মেডিকেল কলেজের নির্জন লেকচার গ্যালারীতে। আজ ক্লাসে ঢোকার পর থেকে তার চোখজোড়া সার্চ লাইটের মত হন্য হয়ে খুজেছে গ্যালারীর অন্যপাশে মেয়েদের স্থানে হৃদয়ের অনামিকা নীলাকে। নাহ নীলা আজ ক্লাসে আসেনি। ভাবতেই বুকের ভেতর টা কেমন যেন চিনচিন করে উঠলো। অথচ বেশিদিন হয়নি নীলার সাথে পরিচয়। কেন এত কস্ট? তাহলে কি নীলাকে ও ভালবেসে ফেলেছে? এনাটমি ডিসেকশন হলে পেন্ডিং আইটেম দিতে গিয়ে নীলার সাথে দেখা। এমন কিছু আহামরি সোন্দর্য্য নেই! ভারী একখানা সাদাসিধে মুখ দেখেই উচ্চ মাধ্যমিকে পড়া হৈমন্তী কে মনে পড়ে গেল। ওর মুচকি হাসি ভাবলে বুকে ঝড় উঠে বড্ড মোহনীয়! একদিন এবডোমেন কার্ডের পর নীলার সাথে ডিসেকশন হলে অনেকক্ষন আলাপ হয়েছিল। ওর দিকে তাকালেই আবিদ যেন শুনতে পায় সোলসের সেই জনপ্রিয় গান ” মন শুধু মন ছুয়েছে — ” প্রতিদিন ওর ভাবনায় নীলা সারাক্ষন জুড়েই থাকে। অনেকদিন নীলাকে তার মনের আকুতি জানাতে চেয়েছে কিন্তু যতবারই বলতে গেছে ততবারই সদ্য কলেজ ম্যাগাজিনে প্রকাশিত সাংস্কৃতিক সপ্তাহে কবিতায় প্রথম হওয়া জওয়াহের ভায়ের কবিতা ভীরু ভালবাসার দুটি লাইন মনে যায় ” হঠাত করে বলতে গেলে উলটো হলে? হবেটা কি? ”
আজ ফিজিওলজি ক্লাস নিচ্ছিলেন গুলশান ম্যাডাম। চেয়ারে বসে অনবরত মুখস্থ আউড়ে যান খুব বোরিং। হঠাত আবীরের দিকে তাকিয়ে বলে উঠলেন ” এই যে থার্ড রো কর্নার স্ট্যান্ড আপ ” ম্যাডাম পড়ার ফাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেন। স্বভাবসুলভ ভঙ্গিতে বললেন ” বলতো ইভেন্ট what are the event of systole ? ” আবিদের পালটা প্রশ্ন করতে ইচ্ছে হল ” আচ্ছা ম্যাডাম বলুন তো what are the events of love ” কিন্তু কিছুই বলতে পারল না। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। অন্যসময় পড়া না পারলে আবিদের খুব কস্ট হয় রুমে গিয়ে একাকি বিছানায় কেদে বুক ভাসাত। কিন্তু আজ তেমন কিছুই হল না। ভালবাসা বুঝি মানুষকে এমনি করে বদলিয়ে দেয়। এতক্ষনে গা ঝাড়া দিয়ে উঠে দাড়াল আবিদ। কানিংহ্যাম আর বিডির বই বুকে চেপে করিডোর দিয়ে ডিসেকশন হলের দিকে যেতেই দেখল মাঝখানের মাঠে একটি রক্তলাল গোলাপ ফুটে সুর্য্যের হাসিতে হেসে উঠেছে সেদিকে তাকিয়ে আবিদ ভাবলো কবে এভাবে নীলার হৃদয়ে তার ভালবাসা হেসে উঠবে এক হয়ে।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “অপেক্ষা – এ এম আসিফ রহিম”

  1. The quiet lecture gallery makes Abid’s unease feel more immediate than any dramatic declaration could. His searching for Neela among the seats, followed by the small physical ache when she is absent, captures how quickly a new connection can occupy someone’s thoughts. The contrast between the noisy corridor and his inward stillness also gives the scene emotional shape. That sense of waiting seems especially fitting for a story built from an ordinary meeting in the anatomy hall.

  2. The quiet lecture gallery creates an effective contrast with the noise that returns after class, placing Abid’s attention entirely on Nila’s absence. His search across the room and the physical unease he feels give the waiting an immediate emotional shape, even though their acquaintance is still new. The later recollection of meeting in the anatomy dissection hall also suggests that the story is interested in how small encounters can become unexpectedly significant through memory.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।