শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেহতত্ত্ব – জানার আছে অনেক কিছু || পর্বঃ ০১

প্ল্যাটফর্ম নিউজ, ২০ ডিসেম্বর, ২০২০, রবিবার 

ডা. তানিয়া হাফিজ
জেড. এইচ. সিকদার উইমেন্স মেডিকেল কলেজ এবং হাসপাতাল। (২০০৩-০৪)
কারিতাস ঠিকানা প্রকল্প, রুপনগর, আরামবাগ, মিরপুর।

“স্ট্রেচ মার্ক অথবা ফাটাদাগ”

এটা হতে পারে তা পেটে/ পিঠে/ বাহুতে/ ঘাড়ে/ উরুতে/ স্তনে। জানেন কি আমাদের দেশের মানুষের মধ্যে এখনো কত ভ্রান্ত ধারণা আছে?

ছবিঃ স্ট্রেচ মার্ক।

গতকাল আমার চেম্বারে একজন রোগী এসেছিলেন। তার সাথে একজন মহিলা ছিলেন (উনি হলেন রোগীর জা)।

রোগীর সমস্যা= তলপেটে ব্যথা। চেকআপ করতে যেয়ে বললাম জা কে বাহিরে যেতে।

রোগীঃ না, উনি থাকুক, সমস্যা নাই। (রোগীর বয়স কম, কথা ছোটদের মতো)

যাই হোক এবডোমিনাল এক্সামিনেশন করলাম। এপেন্ডিসাইটিস এর সাইন-সিম্পটম সব। আগেও একবার এমন হয়েছিল।

এরপর তার জা হঠাৎ করে বলে উঠলেনঃ “এই তোমার পেটে ফাটা দাগ কেন এগুলো?” রোগী চুপ। আবারও তার জা (ভাসুরের স্ত্রী) রাগান্বিত হয়ে বললেন “বলো তোমার পেটে এগুলো কিসের দাগ, কবে থেকে এমন হয়েছে?” (উল্লেখ্য রোগীর বিয়ে হয়েছে ২ মাস)

পরিস্থিতি কোনদিকে মোড় নিচ্ছে তা আমি বুঝতে পেরেছি ১০ বছরের প্র্যাকটিসে দেখেছি অনেকের মধ্যে এই ধারণা বিরাজ করে যে “বাচ্চা পেটে থাকার সময় অথবা বাচ্চা হওয়ার পর এমন পেটে ফাটা দাগ হয়”।

ছবিঃ ফাটাদাগ অথবা স্ট্রেচ মার্ক।

তাই সাথে সাথে আমি রোগীকে বললামঃ আচ্ছা আপনি কি আগের থেকে মোটা হয়েছেন মানে ওজন কি বেড়েছে?

রোগীঃ হ্যা আমার ওজন অনেক বাড়ছে।

আমিঃ আপনার ওজন বৃদ্ধির ফলে চামড়া টানটান হয়ে ফেটে গেছে (এটা কোলাজেন ও ইলাস্টিন টিস্যুর জন্য হয়ে থাকে)।

রোগীর জা কে একটা ছোট্ট উদাহরণ দিলামঃ শুনেন বেলুন যখন প্রয়োজনের বেশি ফুলানো হয় তখন তা ফেটে যায়, কিন্তু মানুষের পেটতো তাই ওজন বৃদ্ধির সাথে সাথে চামড়া ফেটে দাগ দাগ হয়ে যায়।

এবার আসুন নিজেদের জানার জন্য আর কি কি কারণে স্ট্রেচ মার্ক হয়ঃ

১। অতিরিক্ত ওজন বৃদ্ধি
২। অতিরিক্ত ওজন থেকে স্লিম হয়ে যাওয়া
৩। গর্ভধারনের পর থেকে
৪। সন্তান প্রসবের পর
৫। বয়ঃসন্ধিকাল
৬। হরমোনের পরিবর্তন
৭। স্টেরয়েড জাতীয় ঔষধ দীর্ঘদিন ত্বকে ব্যবহারের ফলে
৮। হরমোন থেরাপি
৯। কুসিং সিন্ড্রোম/ মারফেনস সিন্ড্রোম

ছবিঃ ফাটাদাগ অথবা স্ট্রেচ মার্কের কারণ।

সচেতনতা বৃদ্ধি হতে পারে এইসব ভ্রান্ত ধারণা থেকে মুক্তির উপায়। নিজে জানার পাশাপাশি অন্যের জানা ভুল ধারণাগুলিকে যুক্তির সাথে বুঝিয়ে দেয়া আমাদের দায়িত্ব।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।