মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

অনলাইনে সেবাদানের সময় নারী চিকিৎসককে অশ্লীল ভিডিও প্রেরণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ এপ্রিল ২০২০, ৮:৪২ · ২ মিনিটে পড়ুন
অনলাইনে সেবাদানের সময় নারী চিকিৎসককে অশ্লীল ভিডিও প্রেরণ
লেখার আকার

শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

কোভিড১৯ আতঙ্কের কারণে দেশের সকলকে ঘরে থাকতে বলায় সাধারণ অসুখ নিয়েও হাসপাতালে যেতে পারছেন না অনেকেই। তাই রোগীদের কথা ভেবে টেলিমেডিসিন সেবা সহ , অনলাইনেই বিভিন্ন দিকনির্দেশনা মূলক ভিডিও প্রচার করছেন চিকিৎসক গণ। তেমনি ভাবেই সেবা দিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক আজ  লাইভে ছিলেন। কিন্তু এই সেবা দিতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে তাঁর। উক্ত নারী চিকিৎসককে পর্নো ভিডিও পাঠানো হয়েছে ননী বিশ্বাস নামের একটি আইডি থেকে- এমন অভিযোগ পাওয়া গিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক জানান, আমরা যখন লাইভ শুরু করি তার আগমুহূর্তে একটি আইডি থেকে বারবার ঢোকার চেষ্টা করা হচ্ছিলো। তিনি আমাদের অনেকবার কল করেছেন।

তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেশের এরকম দুঃসময়ে এই বিকৃত মস্তিষ্কের মানুষেরা ঠিক আমাদের পাশেই অবস্থান করছে। এ মানুষগুলো যদি মানসিক ভারসাম্যহীন হয় তবে তাদের চিকিৎসা করতে হবে। আর যদি ইচ্ছাকৃত এ ধরনের কাজ করে থাকে তাহলে তাদের অবশ্যই শাস্তি দেয়া উচিত।

শের ই বাংলা নগর থানার অফিচার ইনচার্জ আলম মুন্সী জানান, “সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আমাকে ফোনে জানিয়েছে। লিখিত অভিযোগ দিলে আমরা আইনি পদক্ষেপ নেব।”

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মামুন মোর্শেদ  জানান, এই সেবা দেয়ার জন্য ফেসবুক পেজও খোলা আছে। যেখানে আজকে তিনি নিতান্ত একজন ধার্মিক মহিলা। তিনি চিকিৎসা দিচ্ছিলেন। এরমধ্যে একজন এরকম অশ্লীল ভিডিও পাঠানো শুরু করে। এরপর তিনি আমার কাছে এসে ঘটনাটা বলেন।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মুন্সীগঞ্জে মেডিক্যাল কলেজের জায়গা নির্ধারণ করা হয়েছে – স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে…

৭ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।