মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

অধ্যাপক ডা. আসাদুল হক খান আর নেই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ আগস্ট ২০২০, ৮:৩১ · ১ মিনিটে পড়ুন
অধ্যাপক ডা. আসাদুল হক খান আর নেই
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১১ আগস্ট, ২০২০, মঙ্গলবার

নাক, কান ও গলা বিভাগের প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. আসাদুল হক খান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ (১১ আগস্ট) মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বিকেল ৫ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

গত ৯ আগস্ট (রবিবার) করোনা উপসর্গ নিয়ে তিনি ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকলে আজ সকালে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার পরও মারা যান। তিনি উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগে (বাইফ্যাসিকুলার ব্লক) ভুগছিলেন।

অধ্যাপক ডা. আসাদুল হক খান রাজশাহী মেডিকেল কলেজের সাবেক ছাত্র। তিনি রংপুর মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন। সর্বশেষ তিনি নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন রাজধানীর শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ব্যক্তিজীবনে তিনি একজন ভালো চিকিৎসকের পাশাপাশি সৎ, সজ্জন ও গুণী মানুষ ছিলেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।