মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

৮ দিনের সন্তান রেখে চিরবিদায় নিলেন চিকিৎসক মা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ আগস্ট ২০২১, ৪:৪৪ · ১ মিনিটে পড়ুন
৮ দিনের সন্তান রেখে চিরবিদায় নিলেন চিকিৎসক মা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ আগস্ট, ২০২১, রবিবার

টি এম এস এস মেডিকেল কলেজের মেধাবী চিকিৎসক ডা. ফাতেমা তুজ জোহুরা (দিশা) কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি গত ১০ দিন ধরে এই মরণ ব্যাধিতে ভুগছিলেন। অবশেষে আজ সকাল ১১ টায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, তিনি গত ১০ দিন আগে প্রেগনেন্ট অবস্থায় কোভিড পজিটিভ হয়ে টিএমএসএস মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১ তারিখে সিজারিয়ান সেকশনের মাধ্যমে সুস্থ সন্তানের জন্ম দিলেও দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে আজ সকালে তাঁর ৮ দিনের শিশুকে রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য টি এম এস এস মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচ
(সেশন ২০১৩-১৪) এর প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে টিএমএসএস মেডিকেল কলেজ প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যরা সকলের কাছে তাঁর এবং তাঁর সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

স্টাফ রিপোর্টার
ডা. শুভাশীষ সরকার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।