মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৫ দফা দাবিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কমপ্লিট শাটডাউন ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২৮ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

৫ দফা দাবিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ (২২ ফেব্রুয়ারি) ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের পক্ষ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানা গেছে।

‘স্বাস্থ্যখাতের অধঃপতন এর প্রতিবাদস্বরূপ কমপ্লিট শাটডাউন কর্মসূচি’ শীর্ষক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সারাদেশের সকল মেডিকেল কলেজের সাথে সামঞ্জস্য রেখে তথা একাত্মতা পোষণ করে ২৫ তারিখের রায় এবং ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৩/০২/২৫, রবিবার সকাল ১০টা হতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সকল ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ক্লাস, পরীক্ষা, ওয়ার্ডসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিচ্ছে।”

একই বিজ্ঞপ্তিতে আগামীকালের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকালে ফিরিঙ্গির মোড়ে অবস্থান নিবেন চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। সেইসাথে সকাল ১০.০০ ঘটিকা থেকে কমপ্লিট শাটডাউন এবং বিক্ষোভ কর্মসূচিও আরম্ভ হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।