মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের আহ্বান ডিএমজের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৪ · ১ মিনিটে পড়ুন
৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের আহ্বান ডিএমজের
লেখার আকার

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

৫ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন ও চলমান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমজের সভাপতি ডাঃ জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নুরুন নবী স্বাক্ষরিত এক কেন্দ্রীয় ঘোষণায় এ আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ঘোষণায় জানানো হয়েছে, ‘আপনারা ইতোমধ্যে অবগত আছেন, সারাদেশে মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দ স্বাস্থ্যখাত মুক্তির ৫ দফার জন্য দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।

আমরা হতাশার সাথে লক্ষ্য করছি যে, বারংবার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

সুতরাং, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এই মর্মে আহ্বান করছে যে, মেডিকেল শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতির সাথে একাত্মতা পোষণ করে সকল চিকিৎসকবৃন্দ (রেজিস্ট্রার, আইএমও, সিএ, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট, এফসিপিএস ট্রেইনি এবং জুনিয়র কনসাল্টেন্ট থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত সর্বস্তরের চিকিৎসক) আগামী ০১/০৩/২০২৫ তারিখ রোজ শনিবার হতে ৫ দফার যৌক্তিক উপসংহারে না আসা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতি পালন এবং চলমান কর্মসূচিতে অংশগ্রহন করবেন।’

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।