মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ মে ২০২৫, ৩:০১ · ১ মিনিটে পড়ুন
৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি
৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন। ছবি – সংগৃহীত
লেখার আকার

রবিবার, ১৮ মে, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) আসন্ন ৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছেন ডেন্টাল চিকিৎসকরা।

৪৮তম বিসিএসে ৪০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন। ছবি – সংগৃহীত

রবিবার (১৮ মে) রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

ডেন্টাল চিকিৎসকরা জানান, বাংলাদেশসহ সারা বিশ্বে স্বীকৃত দন্ত চিকিৎসক হচ্ছেন বিডিএস পাস করা ডেন্টাল সার্জনরা। বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণ যথাযথ দন্তসেবা থেকে বঞ্চিত। দেশের ১৮ কোটি জনগণের জন্য মানসম্মত দন্তসেবা নিশ্চিত করতে বিসিএসের মাধ্যমে ডেন্টাল সার্জন নিয়োগের কোনো বিকল্প নেই।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমানে উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব ভোগ করছেন ডেন্টাল সার্জনরা। ফলে, এই বেকারত্ব নিরসনের পাশাপাশি জনগণের মধ্যে মৌলিক দন্তসেবা পৌঁছে দিতে আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের জন্য পর্যাপ্ত পোস্ট সংযোজন অত্যাবশ্যক।

ডেন্টাল চিকিৎসকদের অভিযোগ, ‘দুঃখজনকভাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসচেতনতার কারণে প্রতিবারই বিসিএসে ডেন্টাল সার্জনদের পদ উপেক্ষিত থেকে যাচ্ছে।’

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের চিকিৎসকেরা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।