মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

২৫০ শয্যার হাসপাতালে দৈনিক চিকিৎসা নিচ্ছে তিন হাজারের অধিক রোগী, ভর্তি আছে ৬ শতাধিক!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ মে ২০২৫, ৬:৩১ · ২ মিনিটে পড়ুন
২৫০ শয্যার হাসপাতালে দৈনিক চিকিৎসা নিচ্ছে তিন হাজারের অধিক রোগী, ভর্তি আছে ৬ শতাধিক!
লেখার আকার

শনিবার, ০৩ মে, ২০২৫

২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালে বর্তমানে দৈনিক তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে যান। হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ছয় শতাধিক রোগী। পাশাপাশি ৫০০ শয্যা বিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক চিকিৎসা নিচ্ছে ২৫০০ এর অধিক রোগী। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থার বরাতে জানা গেছে এমন তথ্য!

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্যসেবা, অবকাঠামো ও চিকিৎসকদের পেশাদারিত্বের মানোন্নয়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক উদ্যোগ নিয়েছে। এর পরপরই খুলনা নগরীর সরকারি হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সকল ধরনের উন্নয়ন হলেও শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগীর চিকিৎসা দেয়ার ফলে চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিত করা দুষ্কর হয়ে পড়বে। তবে দেশের স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফেরাতে সামগ্রিক এই পরিবর্তন প্রয়োজন বলেও মনে করছেন তারা।

৫০০ শয্যাবিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র। এ হাসপাতালে দৈনিক আড়াই হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যা ধারণক্ষমতার পাঁচগুণেরও বেশি।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, কয়েক বছর আগেও এ হাসপাতালে প্রতিদিন গড়ে এক হাজার ২০০ থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নিতেন। বর্তমানে পর্যাপ্ত পরিমাণ শয্যা না থাকায় হাসপাতালের বারান্দা ও সিঁড়িতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে অতিরিক্ত ভীড় সত্ত্বেও চিকিৎসকরা সার্বক্ষনিক নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদানের পাশাপাশি বাড়তি রোগীর চাপ সামলাতে জরুরি বিভাগে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে প্ল্যাটফর্মকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান বলেন, ‘এই হাসপাতাল ধীরে ধীরে পদ্মার দক্ষিণ তীরের বাসিন্দারে জন্য মডেল স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হচ্ছে। খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে এখানে আসছেন। তাদের চাহিদা মতো সেবা দিতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নেই।’

ডা. মিজানুর রহমান বলেন, ‘হাসপাতালটি বর্তমানে সক্ষমতার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রোগীকে সেবা দিচ্ছে। তবে রোগীর সংখ্যা যতই বাড়ুক, সবাই যেন চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

অন্যদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালেও বর্তমানে দৈনিক তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে যান। হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ছয় শতাধিক রোগী!

খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে প্ল্যাটফর্মকে জানানো হয়েছে, বিভাগের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়মিত সরকারি টাস্কফোর্সের পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে তদারকি ও জবাবদিহিতা বৃদ্ধি করা হয়েছে। বাড়তি চাপের মধ্যেও রোগীদের তেমন কোন অভিযোগ পাওয়া যাচ্ছে না। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।