রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

২৪-এ বিএমইউতে ৩৩ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ, প্রাণে বেঁচেছে অসংখ্য রোগী

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

গত বছর অর্থাৎ ২০২৪ সালে মোট ৩৩ হাজার ৫৯৩ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। ৩৭৯ জন স্বেচ্ছা রক্তদাতা ছাড়াও রোগীর স্বজনদের থেকে এসব সংগ্রহ করা হয়েছে।

সংগ্রহকৃত এসব রক্তে প্রাণে রক্ষা পেয়েছে অসংখ্য রোগী। এর মধ্যে ডে কেয়ার সেন্টারেই এসব রক্তে চিকিৎসা দেওয়া হয়েছে ১১ হাজার ৫০২ জন রোগীকে।

বুধবার (১৮ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এ সময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং রক্তদাতাদের সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

সেমিনারে জানানো হয়, সংগ্রহকৃত এসব রক্ত যথাযথভাবে স্ক্রিনিং করে ১১৬ জনের রক্তে হেপাটাইটিস বি, সাতজনের হেপাটাইটিস সি, ছয়জনের এইচআইভি এবং ৪৩ জনের সিফিলিস পাওয়া যায়। আক্রান্ত এসব রক্ত ফেলে দিয়ে নিরাপদ রক্ত রোগীদের জন্য ব্যবহার করা হয়েছে।

এ সময় আরও জানানো হয়, সংগ্রহকৃত রক্ত থেকে ১৩ হাজার ৫৯৫ ব্যাগ লোহিত কণিকা, ১২ হাজার ৭১০ ব্যাগ প্লাটিলেট এবং একই সংখ্যক ব্যাগ প্ল্যাজমা তৈরি করে রোগীদের জীবন বাঁচাতে ব্যবহার করা হয়। এছাড়া রোগীদের রক্তে এন্টিবডি রয়েছে কিনা— সে বিষয়ে স্পেশালইজড ল্যাবরেটরিতে প্রায় পাঁচ হাজার ব্যাগ রক্ত পরীক্ষা করা হয়। ওই বছরে ডে-কেয়ার সেন্টারে ১১ হাজার পাঁচশত দুইজন রোগীকে নিরাপদ রক্তের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোনিয়া শরমিন মিয়া ও ডা. নাদিয়া শারমিন তৃষা। এটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. ফারাহ আনজুম সোনিয়া।

এ সময় পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কদ্দুস বিপ্লব, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহিন, সহকারী অধ্যাপক ডা. সুবর্ণা সাহা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।