মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

২০১৭-১৮ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেলে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বাড়ল ১০৬ টি।

ওয়েব টিমপ্রকাশ: ৩০ আগস্ট ২০১৭, ১:২৫ · ১ মিনিটে পড়ুন
২০১৭-১৮ শিক্ষাবর্ষে সরকারী মেডিকেলে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বাড়ল ১০৬ টি।
লেখার আকার

এ বছর এমবিবিএস(সরকারী) কোর্সে মোট আসন সংখ্যা ৩৩১৮। গত বছর যা ছিল ৩২১২ টি। একই সাথে মুক্তিযোদ্ধা কোটায় ৬৭ টি এবং আদিবাসী কোটায় ২০ টি আসন সংরক্ষিত থাকছে।
নতুনভাবে আসন বেড়েছেঃ
————————————–
-ফরিদপুর মেডিকেল কলেজ=২৮ টি।
-কুমিল্লা মেডিকেল কলেজ=২৮ টি।
– সদ্য শুরু হতে যাওয়া হবিগঞ্জ মেডিকেল মেডিকেল কলেজ=৫০ টি।
তাছাড়া প্রতিবছর মেডিকেল ভর্তি পরীক্ষা নিতে গিয়ে দেখা যায় ঢাকার মেডিকেল কলেজের কেন্দ্রগুলোতে বেশ চাপ পড়ে। যে কারণে এবার স্বাস্থ্য মন্ত্রনালয় ঢাকার বাইরের মেডিকেলের কেন্দ্র গুলোয় অন্যান্য বছরের তুলনায় বেশি সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেছে। যে কারণে পরীক্ষার্থীরা তাদের সুবিধামতো নিজের কাছাকাছি পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার সিস্টেমেও এসেছে পরিবর্তন। কোন শিক্ষার্থী যদি গত বছর সরকারী এমবিবিএসে ভর্তি হয়ে, এ বছর আবারও ভর্তি পরীক্ষায় অংশ নেয় তাহলে ৭.৫ মার্ক কাটা যাবে। আর ২০১৬ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ২০১৭ তে ভর্তি পরীক্ষায় ২য় বার অংশ নিতে চাইলে তার ০৫ মার্ক কাটা যাবে। ভর্তি পরীক্ষা হবে ০৬ ই অক্টোবর। ভর্তিপরীক্ষায় অংশ নেয়ার আবেদনের সময়সীমা ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

নিউজ সোর্স: www.dghs.gov.bd

রিপোর্টারঃ

জামিল ওসমান

ফরিদপুর মেডিকেল কলেজ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।