মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

১২ মে শুরু হচ্ছে সিভিল সার্জন সম্মেলন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ৩:৩১ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আগামী ১২ মে শুরু হচ্ছে দেশের ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন- ২০২৫। এই সম্মেলন অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী। এরমধ্যে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিভিল সার্জনদেরর সার্বিক কার্যক্রম অবহিত হওয়াসহ সরকারের নির্দেশনা প্রদানের জন্য আগামী ১২ মে ও ১৩ মে ২০২৫ তারিখে দুদিনব্যাপি সিভিল সার্জন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে তার দফতর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর কার্য অধিবেশনে তার দফতর সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের সঙ্গে উপস্থাপনযোগ্য তথ্য (সমস্যা ও চ্যালেঞ্জসমূহ) আগামী ২০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।