মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

১১ সপ্তাহ পর স্বাভাবিক চেহারায় উহান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ এপ্রিল ২০২০, ৫:৩৮ · ২ মিনিটে পড়ুন
১১ সপ্তাহ পর স্বাভাবিক চেহারায় উহান
লেখার আকার

৮ এপ্রিল ২০২০ঃ

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের লকডাউন তুলে নেয়া হয়েছে। গত এক সপ্তাহে নতুন কোন কোভিড ১৯ আক্রান্ত রোগী না পাওয়ায় আজ ৮ ই এপ্রিল ৭৬ দিন পর শহরটির লক ডাউন তুলে নেওয়া হয়েছে।

গত ২৩ জানুয়ারি Central Government of China উহান সহ হুবেই প্রদেশের আরো কয়েকটি শহর করোনা ভাইরাস সংক্রমন বন্ধের লক্ষ্যে লকডাউন ঘোষণা করে, যা “Wuhan Lockdown” নামে পরিচিত। ধারণা করা হয়, এই শহরটি থেকে সারাবিশ্বে কোভিড ১৯ রোগটি ছড়িয়ে পড়েছে। উহানের প্রায় ৫০ হাজার লোক কোভিড ১৯ এ আক্রান্ত হন এবং মারা যান ২৫৭২ জন। বিশ্বের বেশ কয়েকটি দেশ এই ভাইরাস সংক্রমিত হওয়ায় এখন লক ডাউনে আছে।

১১ সপ্তাহের এই লকডাউন তুলে নেওয়ার আগেই তৈরী রাখা হয়েছিল প্রায় ১০০ টি দ্রুত তম ট্রেন ও প্রায় ১০০০ যাত্রী বহনে সক্ষম এমন ২০০ টি ফ্লাইট। এক ঘন্টার মধ্যে প্রায় ৬৫ হাজার মানুষ ট্রেন ও বিমান যোগে শহরটি ত্যাগ করেছে।
তবে উহান থেকে রাজধানী বেইজিং ও বিদেশগামী ফ্লাইট চলাচল শুরু হয়নি এখনও।

চিকিৎসা সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুতকারী কর্মীদের কাজে যোগ দেওয়ার এবং অতি শীঘ্রই অন্যান্য প্রতিষ্ঠান চালু করার কথাও জানানো হয়। প্রয়োজন ছাড়া আবাসিক এলাকা, শহর ও এমনকি প্রদেশও না ছাড়ার আহ্বান জানানো হয়েছে উহান শহরের বাসিন্দাদের।

লকডাউন তুলে দেওয়া হলেও সব নিষেধ এখনও তোলা হয় নি এই শহর থেকে। উহান শহর থেকে বেইজিংয়ে যাওয়া ব্যক্তিদের দুই দফায় ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এবং বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেনটাইনে থাকারও নির্দেশ দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, যাদের এপে বিশেষ ভাবে ইস্যু করা সবুজ কোড রয়েছে তারাই শহর ছাড়তে পারবেন। হুবেই প্রদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে আগেই একটি কিউআর কোড দেওয়া হয়েছিল শহরের বাসিন্দাদের যা স্ক্যান করে ভ্রমণকারীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে পারবেন কর্মরত ট্রাফিক পুলিশ।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।