মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
জব নিউজ

০৮টি মেডিকেল কলেজ এবং ৩৮টি হাসপাতালের ডেন্টাল ইউনিটের জন্য পদ সৃজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ আগস্ট ২০১৬, ১১:০৫ · ২ মিনিটে পড়ুন
০৮টি মেডিকেল কলেজ এবং ৩৮টি হাসপাতালের ডেন্টাল ইউনিটের জন্য পদ সৃজন
লেখার আকার

দন্তচিকিৎসকদের দের জন্য সুখবর। তাদের জন্য  মোট ৬৫৬ টি  পদের সৃষ্টি করা হল।

উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এভাবেই আমাদের দেশের দন্ত চিকিৎসকদের পেশা এগিয়ে যাবে ।সে দিন আর বেশী দূরে নয় যেদিন দন্ত চিকিৎসা হবে বাংলাদেশের একটি অগ্রগামী পেশা ।উন্নত দেশ গুলোর মতো দন্তচিকিৎসা হবে দেশের একটা অন্যতম সন্মানিত পেশা ।

সেই উদ্দেশ্য কে সামনে রেখে বাংলাদেশের দন্তচিকিৎসকদের  বেকারত্ব দূর করতে আজ দেশের মোট ৮ টি ডেন্টাল কলেজ এবং ৮ টি ডেন্টাল কলেজ হাসপাতাল ইউনিটে একসাথে  মোট ৬৫৬ টি পদ সৃষ্টি হয়েছে ।

এই ৮ টি ডেন্টাল ইউনিট হলো স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ারদী মেডিকেল কলেজ রাজশাহী , চট্রগ্রাম , ময়মনসিংহ , রংপুর , সিলেট এবং বরিশাল   ডেন্টাল ইউনিট । এজন্য বাংলাদেশ ডেন্টাল সোসাইটিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় ।তাদের অক্লান্ত পরিশ্রমের এই সফলতা আজ বাংলাদেশের সকল দন্তচিকিৎসকদের।

এই প্রসঙ্গে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সেক্রেটারি জেনারেল , ডাঃ হুমায়ুন বুলবুল বলেন, ” বিশ্বমানের ডেন্টিস্ট্রি (World class dentistry for Bangladesh) গড়ার প্রত্যয়ে যে রেনেসাঁর (জাগরন) সূচনা করেছি তারই ধারাবাহিকতায় আজ একটি স্বপ্ন, একটি অভিযাত্রা, একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো । ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে, যারা শক্তি ও সাহস জুগিয়েছেন অফিসিয়ালি এবং আন অফিসিয়ালি । বাংলাদেশের ডেন্টাল সার্জনদের স্বপ্ন ও আকাঙখা কাঁধে নিয়ে যে দায়িত্ব নিরন্তর বয়ে বেড়াচ্ছি , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মমতার স্পর্শে তা অচিরেই পুর্নতায় ভরে উঠবে।সর্বক্ষণ শোকর গুজার করি পরম করুনাময় মহান আল্লাহতায়ালার প্রতি ,যিনি সকল প্রশংসার দাবিদার।”

২০১৫ সালের ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে প্রকাশিত একটা  পত্রিকায় এই অরগানোগ্রামের কথা বলা হয়েছিল আর সেটার বাস্তবায়ন হলো আজ ।যদিও এই প্রক্রিয়া শুরু হয়েছিলো ২০১৩ সালে ।
৮ টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ২৯৬ টি ক্যাডার পদ স্থায়ী ভাবে ও ৬৪ টি অন্যান্য পদ (১৬ টি আউটসরসিং পদ সহ) বছর বছর সংরক্ষণের ভিত্তিতে আস্থায়ীভাবে এবং ৮ টি মেডিকেল কলেজের হাসপাতালের ডেন্টাল ইউনিটের জন্য ১৪৪ টি ক্যাডার পদ স্থায়ীভাবে ১৫২ টি পদ আদেশ জারির তারিখ হতে বছর বছর সংরক্ষণের ভিত্তিতে আস্থায়ীভাবে সর্বমোট ৬৫৬ টি পদ স্থায়ী/অস্থায়ী ভাবে নিয়োগ পাবে ।

যে যে বিভাগে নিয়োগ দেয়া হবে সেটি নিচে বিস্তারিত ছবিতে দেওয়া হল ঃ

প্রথম পাতা
প্রথম পাতা
২য় পাতা
২য় পাতা
৩য় পাতা
৩য় পাতা
শেষ পাতা
শেষ পাতা

 

তথ্য ঃপ্ল্যাটফর্ম প্রতিনিধি- মোঃ হাফিজুর রহমান, আপডেট ডেন্টাল কলেজ

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

আমরা বলেছি ডাক্তার নেবো, কিন্তু কবে নেবো আমি জানি না: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১ নভেম্বর, ২০২৬ তারিখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে "সোসাইটি অব অটোল্যারিঙ্গলজিস্টস এন্ড হেড নেক সার্জনস অব বাংলাদেশ" কর্তৃক আয়োজিত " Annual Scientific Conference &AGM 2026" এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি…

২ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১৩৩৭ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি

৩০ নভেম্বর ২০১৯ ২৮/১১/২০১৯ তারিখ রোজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ -এর ৬ষ্ঠ গ্রেডে (টাকা ৩৫,৫০০-৬৭,০১০/ বেতনক্রমে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার্সোনাল অধিশাখা-১ এর উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত…

৩০ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ

২৯ নভেম্বর ২০১৯ গত ২০/১১/২০১৯ তারিখ রোজ বুধবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এর ওয়েবসাইটে ৪১তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস এর মাধ্যমে বিভিন্ন পদে ২,৬১১ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা…

২৯ নভেম্বর ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।