মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
শোক সংবাদ

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ জুন ২০২১, ৬:১৬ · ১ মিনিটে পড়ুন
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসকের মৃত্যু
ছবিঃ শোক সংবাদ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুন, ২০২১, বৃহস্পতিবার 

গত ২২ জুন, রাত আনুমানিক সাড়ে দশটায় রংপুর মেডিকেল এর প্রাক্তন শিক্ষার্থী ডা. সালেকুজ্জামান সেলিম মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন)। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোক সংবাদ

প্রয়াত চিকিৎসক ডা. সেলিম ছিলেন রংপুর মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত বন্ধুসুলভ একজন মানুষ ছিলেন। ছাত্রাবস্থায় তিনি ক্রীড়া কর্মকাণ্ডে একজন সাংগঠনিক ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল আন্তঃমেডিকেল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক কমিটির আহবায়ক (১৯৯৭ ও ১৯৯৮) হিসেবেও দ্বায়িত্বরত ছিলেন। সম্প্রতি ইউনিসেফে চাকরির সুবাদে সিলেট থেকে তিনি কক্সবাজারে বদলী হয়ে আসেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি কক্সবাজারে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন।

বরিশালের বাসিন্দা ডা. সেলিম বিয়ে করেছিলেন রংপুরের গংগাচড়ার বড়বিল ইউনিয়নের পাকুরিয়া শরীফে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক মেয়ে (এইচএসসি পরীক্ষার্থী) ও এক ছেলে (৯ বছর) রেখে গিয়েছেন। জানা গেছে, প্র‍য়াত চিকিৎসকের গংগাচড়ার পাকুরিয়া শরীফ শ্বশুর বাড়িতে নামাজে জানাজা শেষে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।