মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ · ৫ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ৮:১১ · ২ মিনিটে পড়ুন
হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরির অভিযোগ
লেখার আকার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত চক্রদের ধরতে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্বজনদের ভাষ্য, তিন দিন আগে অসুস্থ দুই বছরের ছোট মেয়েকে নিয়ে জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু আজ দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়েকে খাবার খাওয়াচ্ছিলেন মা সুমি আক্তার। এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী ওই শিশুকে কোলে তুলে নেয়। আদর করার কথা বলে হাসপাতালের বারান্দায় নিয়ে যায়। মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে সটকে পড়ে সে। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে খবর দেয়া হয় থানা পুলিশকে।

হাসপাতালের বাইরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।

চুরি হওয়া শিশুকে উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও তারা দাবি করেছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক দল কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এই চক্রে যারা জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।