মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
নিউজ

হাসপাতালে ঢুকে দুই চিকিৎসককে মারধর: ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ মানবাধিকার কমিশনের

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ অক্টোবর ২০২৪, ৩:২৮ · ৩ মিনিটে পড়ুন
হাসপাতালে ঢুকে দুই চিকিৎসককে মারধর: ব্যবস্থা গ্রহণ ও তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ মানবাধিকার কমিশনের
লেখার আকার

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

গত বুধবার (০২ অক্টোবর) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে দুই চিকিৎসক ও এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে (প্রস্তাবিতঃ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) মারধর করে ২০-২৫ জনের একটি দল। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের লঙ্ঘন উল্লেখ করে স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

আজ সোমবার (০৭ অক্টোবর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে কমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণে বলা হয়, গত ২ অক্টোবর দুপুরে ২০-২৫ জন দুর্বৃত্ত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঢুকে পড়ে। তারা সেখানে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চন্দন দাসকে জোর করে বের করে মারধর শুরু করে। তাকে রক্ষায় এগিয়ে যান জরুরি বিভাগে কর্মরত দুই চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ও ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাঁদেরও মারধর করে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ ঘটনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেনকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। তারা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে মুফতি কামালের ঘনিষ্ঠ কয়েকজন ওষুধ কোম্পানির কর্মীও রয়েছেন।

মারধরের শিকার চিকিৎসক ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা জানিয়েছিলেন, “শিমুল শেখ নামের স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে হামলাকারীরা হাসপাতালে এসে আমাদের হামলা করে। হামলাকারীদের মধ্যে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শাহীন ও একমি ফার্মাসিউটিক্যালসের রাব্বিকে আমরা চিনতে পেরেছি। এরা এসেই স্যাকমো চন্দন দাসকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারতে আরম্ভ করে। চন্দন দাসকে মারতে দেখে আমি ও জরুরি বিভাগের আরেক চিকিৎসক তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে তারা আমাদেরও মারধর করে। হামলাকারীরা ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে গালাগাল করে। ঘটনার পর থেকে হাসপাতালে ভেতরেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দ্রুত সময়ের মধ্যে হামলার বিচার দাবি করছি।”

সুয়োমটোতে (স্বপ্রণোদিত অভিযোগ) মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ উল্লেখ করেন, হাসপাতালের মত একটি স্পর্শকাতর স্থানে কর্মরত চিকিৎসকদের প্রহার করা তাদের মর্যাদার ওপর যেমন চরম আঘাত একই সঙ্গে চিকিৎসারত রোগীদের শান্তিপূর্ণ অবস্থায় থাকার অধিকারের চরম লঙ্ঘন।

এ অবস্থায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসককে মারধর করার অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাসত্ত্বর সম্ভব আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ আগামী ১২ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে কমিশনে প্রতিবেদন প্রেরণ করতে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর ১৭ ধারা অনুযায়ী পুলিশ সুপার, বাগেরহাট-কে বলা হয়েছে। আদেশের অনুলিপি সিভিল সার্জন, বাগেরহাট-কে প্রেরণ করা হয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।