মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

“হারানোর কিছু নেই, আমি বিবেকের কাছে জিতেছি”: মুগদা মেডিকেলের পরিচালক

Platformপ্রকাশ: ১ মে ২০২০, ৯:০৩ · ১ মিনিটে পড়ুন
“হারানোর কিছু নেই, আমি বিবেকের কাছে জিতেছি”: মুগদা মেডিকেলের পরিচালক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, শুক্রবার, ১ মে, ২০২০

গত ৩০ মার্চ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০টি এন নাইনটি ফাইভ (N-95) মাস্ক পাঠানো হলে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মোহাম্মদ সাদিকুল ইসলাম সেই মাস্কগুলোর মান নিয়ে প্রশ্ন তোলেন এবং ১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একটি চিঠি দেন। ফলাফলস্বরূপ উনাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

উক্ত ঘটনার ফলে তিনি সারা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। চিকিৎসকসমাজ থেকে শুরু করে দেশের জনগণও তার পক্ষে নিজেদের আওয়াজ তোলে।

রাজধানীর ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামকে বুধবার ২৯ তারিখে ওএসডি করার ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি৷ তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে তা স্পষ্ট করা হয় নি চিঠিতে।

এর প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন,
“আমার হারানোর কিছু নেই। আমি বিবেকের কাছে জিতেছি।”

পেশাগত জীবনের সুনামের সাথে কাজ করে আসা ডা. শহীদ মোহাম্মদ সাদিকুল ইমলাম চাকরি থেকে অবসরে যাবেন আর ৭ মাস বাদে। আপাতত তিনি স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

নিজস্ব প্রতিবেদক / আশরাফ মাহাদী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।