মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা জয় করে কাজে ফিরলেন চিকিৎসক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ মে ২০২০, ৯:০০ · ১ মিনিটে পড়ুন
করোনা জয় করে কাজে ফিরলেন চিকিৎসক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ০১ মে ২০২০, শুক্রবার:

করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়ে আবারো কাজে যোগ দিয়েছেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মাহমুদুল ইসলাম।

গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) করোনা উপসর্গ থাকা এক বৃদ্ধ রোগীকে চিকিৎসাসেবা দিয়েছিলেন ডা. মাহমুদুল। পরবর্তীতে নিজের শরীরে করোনার লক্ষণ দেখা দিতে শুরু করলে তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। এরপর ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার নমুনা পরীক্ষা করে ফলাফলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। চিকিৎসক হবার সুবাদে তিনি নিজ বাসাতেই প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। অযথা প্যানিক না হয়ে, বাসায় থাকাকালীন তিনি সবার থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রেখেছিলেন। ১২ এপ্রিলের পর থেকে শরীরে জ্বর, সর্দি, কাশির পরিমাণ কমতে শুরু করলে ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হয়।

বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। দীর্ঘ ২৬ দিন পর কোয়ারেন্টাইন থেকে ফিরে পুনরায় নতুন করে তিনি চিকিৎসাসেবা শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।