মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

হামলা মোকাবিলায় আলাদা ‘হাসপাতাল পুলিশিং’ ব্যবস্থার পক্ষে নয় কমিশন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ মে ২০২৫, ২:৩৪ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

সোমবার, ০৫ মে, ২০২৫

হাসপাতালগুলোতে ভুল চিকিৎসা বা অবহেলার অভিযোগে চিকিৎসক ও নার্সদের ওপর রোগীর স্বজনদের হামলা মোকাবিলায় আলাদা ‘হাসপাতাল পুলিশিং’ ব্যবস্থার পক্ষে নয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। কমিশনের মতে, নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনাই যথেষ্ট– যেমন গার্ড বা আনসার সদস্যরা এটা করবেন।

ঢাকা পোস্টের বরাতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের একজন সদস্য বলেন, মানুষ যদি পুলিশে ভয় না পায়, তাহলে হাসপাতালে পুলিশ বসিয়ে লাভ কী? বরং আমাদের খুঁজে বের করতে হবে মূল সংকটগুলো কোথায়। স্বজনকে চোখের সামনে মরতে দেখলে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, সে পরিস্থিতিতে কেউই স্বাভাবিক থাকে না। পুলিশ থাকলেও হিতে বিপরীত হতে পারে।

তাই কমিশন বলছে, সমস্যার শেকড় ধরেই সমাধানে যেতে হবে। এ কারণে চিকিৎসকদের জন্য মেডিকেল এথিক্স ও কনফ্লিক্ট রেজুলেশন বিষয়ে প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। কোথায়, কী কারণে রোগীর স্বজনদের সঙ্গে বিরোধ তৈরি হয়, কীভাবে চিকিৎসকরা সেসব মোকাবিলা করবেন– এসব বিষয়ে প্রশিক্ষণের সুপারিশ রয়েছে।

কমিশনের মতে, নিরাপদ ও মানবিক হাসপাতাল ব্যবস্থার জন্য চিকিৎসকদের আরও সহানুভূতিশীল ও সংবেদনশীল হতে হবে। একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে রোগীরা চিকিৎসকদের দেখে শ্রদ্ধা অনুভব করবেন– ভয় বা ক্ষোভ নয়। তাহলেই সহিংসতা ও উত্তেজনা কমবে এবং প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।