মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইআরসিপি মেশিনের শুভ উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ জুন ২০২১, ৯:২৬ · ২ মিনিটে পড়ুন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইআরসিপি মেশিনের শুভ উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ই জুন, বুধবার , ২০২১

আজ ৩০ই জুন, ২০২১ ইং তারিখ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের হেপাটোলজী বিভাগে ইআরসিপি (Endoscopic retrograde cholangiopancreatography) মেশিনের শুভ উদ্বোধন হয়েছে। এই ইআরসিপি মেশিনের সাহায্যে এখন থেকে সরকারীভাবে পিত্তনালীর পাথর অপসারণ ও অগ্নাশয় সহ পিত্তনালীর ক্যান্সার চিকিৎসায় স্টেন্ট বসানোর কাজ অত্যন্ত স্বল্প খরচে সম্পন্ন করা সম্ভব হবে। যার ফলে সাধারণ ও দরিদ্র জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ

ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোঃ রশিদুন্নবী
(পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল), অধ্যাপক ডা. সেলিমুর রহমানস(সভাপতি এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এএসএলডিবি), অধ্যাপক (হেপাটোলজী), প্রাক্তন ইউজিসি অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)(চেয়ারম্যান, হেপাটোলজী বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সাধারণ সম্পাদক, এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (এএসএলডিবি) ও ফোরাম ফর দ্যা স্টাডি অব লিভার বাংলাদেশ।), অধ্যাপক ডা. আহমেদ হোসেন(বিভাগীয় প্রধান, মেডিসিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।), অধ্যাপক ডা. বিমল চন্দ্র শীল(বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল), ডা. শেখ মোঃ নূর ই আলম ডিউ(সহযোগী অধ্যাপক (হেপাটোলজী), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।)

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডা. মো. ফজল করিম
(সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেপাটোলজী), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।)

এছাড়া, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন
ডা. প্রভাত কুমার পোদ্দার (সহযোগী অধ্যাপক, হেপাটোলজী বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।