মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা সংক্রমণে এশিয়ায় অষ্টম বাংলাদেশ, আরও শীর্ষে এগোচ্ছে মৃত্যুহারে!

Editorপ্রকাশ: ২৮ জুন ২০২১, ১০:৪৪ · ২ মিনিটে পড়ুন
করোনা সংক্রমণে এশিয়ায় অষ্টম বাংলাদেশ, আরও শীর্ষে এগোচ্ছে মৃত্যুহারে!
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ জুন, ২০২১, সোমবার

বিশ্বে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতিদিন বাড়ছে করোনার হার। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮,৯৬,৭৭০ জন। বিশ্বতালিকায় ত্রিশতম স্থানে থাকার পাশাপাশি এশিয়ায় রয়েছে অষ্টম স্থানে। সেই সাথে মৃত্যুহারে শীর্ষে এগোচ্ছে প্রতিদিন। আজকের (২৮ জুন) তথ্য অনুযায়ী নতুন মৃতের সংখ্যায় এশিয়ায় চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলাদেশ।

গত এক সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে দ্বিগুনের চেয়েও বেশি। গত ২১ জুন যেখানে সংক্রমণ ছিল ৪৮৪৬ জন, সেখানে ২৭ জুন বেড়ে দাঁড়িয়েছে ৫২৬৮ জন এবং আজ (২৮ জুন) আক্রান্তের সংখ্যা ৮৩৬৪ জন।

বাংলাদেশে করোনা সংক্রমণের হার

এদিকে, মৃত্যুর হারও বাড়ছে প্রতিনিয়ত। গত ২৭ জুন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া, গত এক সপ্তাহের ক্রমানুসারে ২১ জুন মৃতের সংখ্যা ছিল ৭৬ জন এবং বর্তমানে শতাধিক, যা প্রায় দ্বিগুনের কাছাকাছি। মৃত্যুর সংখ্যা বিবেচনায়, আজ (২৮ জুন) এশিয়ায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ, যা আগামী দিনগুলোর জন্য উদ্বেগজনক।

বাংলাদেশের ক্রমবর্ধমান মৃত্যুহার

ক্রমবর্ধমান পরিস্থিতিকে বিবেচনায় রেখে দেশের বিভিন্ন স্থানে লকডাউনের আদেশ দিয়েছে সরকার, সেই সাথে আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে পুরোপুরি লকডাউনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন স্থগিত রেখে বিকল্প ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, টিকাদান কার্যক্রমও অব্যাহত রয়েছে। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দেয়া হচ্ছে  চীন থেকে নিয়ে আসা “সিনোফার্ম” টিকা।

তথ্যসূত্র: worldometers.info

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।