মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্বাস্থ্যসহ অন্যান্য খাতে বিশ্ব ব্যাংকের ১শ’ বিলিয়ন ডলার অনুদান

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ৫:৫৮ · ২ মিনিটে পড়ুন
স্বাস্থ্যসহ অন্যান্য খাতে বিশ্ব ব্যাংকের ১শ’ বিলিয়ন ডলার অনুদান
লেখার আকার

শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪

বিশ্বব্যাংক বিশ্বের কিছু দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। একইসঙ্গে বিশ্বব্যাংক ঋণ এবং অনুদান প্রদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।  বিশ্বব্যাংকের এক মুখপাত্র বৃহস্পতিবার এএফপি’কে একথা জানান।

এএফপি’র বরাতে জানা যায়, তিন বছর আগে শেষ তহবিল সংগ্রহের সময় প্রতিশ্রুতির প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার থেকে সামান্য বৃদ্ধি চিহ্নিত করে দাতাদেশগুলো ব্যাংকের ছাড় করা ঋণদানের হাতকে পুনরায় পূরণ করার জন্য ২৩.৭ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে,  যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে পরিচিত।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুদিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তার ঘোষণা করে। বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে ঋণ নিতে সক্ষম, যার মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়াতে পারে এবং এর ফলে নতুন ঋণ ও অনুদানের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছেন, এই অর্থ সাহায্য ৭৮ দেশের জন্য ব্যবহার করা হবে, যেসব দেশ সব থেকে বেশি ঋণ ও দরিদ্রে জর্জরিত। এটি স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করতে সহায়ক হবে। আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে ।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য ৪ বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।