বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বাস্থ্যখাত নানা রকম জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছে

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, দেশের স্বাস্থ্যখাত নানা রকম জটিলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত টেকসই এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি।

তিনি বলেন, স্বাস্থ্য ও সুচিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্য প্রধানত স্বাস্থ্যখাতে অপ্রতুল বাজেট, পর্যাপ্ত দক্ষ জনবলের অভাব, অধিক শিশু ও মাতৃ-মৃত্যুহার, রোগ নির্ণয় ও ওষুধ ক্রয়ে জনগণের অধিক ব্যয়, খাদ্য দূষণ ও পরিবেশ দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি, মানসিক স্বাস্থ্য সমস্যা ও বয়স্ক স্বাস্থ্য সমস্যাসহ জলবায়ু পরিবর্তন এবং অপুষ্টিজনিত সমস্যা রয়েছে।

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যের ডিজি বলেন, দেশের প্রতিটি জেলায় স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি সিভিল সার্জন। মাঠ পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সংক্রান্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা। জুলাই বিপ্লবে আহতদের সেবাপ্রধানসহ হতাহতদের তালিকা প্রণয়নে সিভিল সার্জনরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিভিল সার্জনদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, দেশের প্রতিটি মানুষ যেন মানসম্মত সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা পায় তার নিশ্চিত করতে সিভিল সার্জনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবার মান বজায় রাখতে দায়িত্বশীল নেতৃত্ব দেওয়া, সততা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন।

কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও উপস্থিতি নিশ্চিত করণ, জেলায় অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সম্প্রীতি ও সুসম্পর্ক উন্নতিকরণের লক্ষ্যে আন্তরিক চেষ্টা অব্যাহত রাখা, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখা, তাদের সঙ্গে আত্মিক ও মানবিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হউন।

তিনি চিকিৎসাসেবার ঐতিহ্যকে সুপ্রতিষ্ঠিত করতে সিভিল সার্জনদের আত্মত্যাগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।